আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সাময়িক ‘সেফ হেভেন’

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট হংকংয়ের বাসিন্দাদের জন্য যুক্তরাষ্ট্রকে সাময়িক ‘সেফ হেভেন’ বলে ঘোষণা দিয়েছেন। চীন কতৃক হংকংয়ের স্বাধীনতা লঙ্ঘনের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুক্রবার (৬ আগস্ট) বিবিসি’র এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

বাইডেন জানিয়েছেন, চীন হংকংয়ের স্বাধীনতা লঙ্ঘনের কারণে অঞ্চলটির বাসিন্দাদেরকে ১৮ মাস পর্যন্ত নিরাপদে অবস্থানের সুযোগ দেবে ওয়াশিংটন। এর ফলে হংকংয়ের যে বাসিন্দারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তারা লাভবান হবেন।

প্রেসিডেন্ট আরো বলেন, হংকংয়ের বাসিন্দাদের যুক্তরাষ্ট্রে অবস্থান করতে দিতে ‘পররাষ্ট্র বিষয়ক যৌক্তিক কারণ’ রয়েছে। তার ভাষায়, ‘চীন হংকংয়ের গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করছে এবং সেখানকার বাসিন্দাদের শিক্ষার অধিকারসহ গণমাধ্যমের স্বাধীনতা নষ্ট করেছে।’

এছাড়া বিতর্কিত নতুন নিরাপত্তা আইনের অধীনে বিরোধী রাজনৈতিক নেতা ও কর্মীসহ শতাধিক মানুষকে আটকের বিষয়টিও সামনে আনেন জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা