আন্তর্জাতিক

রক্ষা পেলো তাপ বিদ্যুৎকেন্দ্র

আন্তর্জাতিক ডেস্ক : দাবানল থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ কেন্দ্রের আঙ্গিনায় দাবানল ছড়িয়ে পড়লে দমকল কর্মীরা তা দ্রুত নেভানোর চেষ্টা শুরু করে।

আগুন নেভাতে হেলিকপ্টার থেকে পানিবর্ষণ করা হয়। রাতভর ওই এলাকার লোকজন এবং পর্যটকদেরকে জাহাজে করে সরিয়ে নেওয়া হয়েছে। এক সপ্তাহের বেশি সময় ধরে ভয়াবহ দাবানলে জ্বলছে তুরস্ক।

দেশটির দমকল বাহিনী আগুন নেভানোর প্রচেষ্টা চালাচ্ছে। দাবানল নিয়ন্ত্রণে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী ইরান, আজারবাইজান, ইউক্রেন, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এই দাবানলকে তুরস্কের জন্য চরম ভোগান্তি বলে উল্লেখ করেছেন। দাবানলে হাজার হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে এবং হাজার হাজার তুর্কি নাগরিক ও পর্যটকদের এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা