আন্তর্জাতিক

চাদে ভয়াবহ হামলায় নিহত ২৪ সেনাসদস্য

আন্তর্জাতিক ডেস্ক: চাদে জঙ্গি সংগঠন বোকো হারামের হামলায় সেনাসদস্যদের ২৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অনেকে।

বুধবার দেশটির পশ্চিমে অবস্থিত লেক চাদ অঞ্চলে এ ঘটনা ঘটে বলে স্থানীয় এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

অঞ্চলটির ডেপুটি প্রিফেক্ট হাকি জিদ্দি বৃহস্পতিবার এএফপিকে বলেন, টহলদলের সেনারা বিশ্রাম নিচ্ছিল তখন বোকো হারামের সদস্যরা আক্রমণ চালায়।

চাদের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আজেম বারমান্দোয়া আগাউনা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজধানী এনজামেনা থেকে ১৯০ কিলোমিটার (১১৮ মাইল) উত্তর-পশ্চিমে দ্বীপ টাচৌকু তেলিয়ায় এই হামলার ঘটনা ঘটে বলে তিনি জানান।

তবে হতাহতের বিষয়ে তিনি কোনো তথ্য জানাননি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা