আন্তর্জাতিক

ফাইজার ও মডার্নার ভ্যাকসিন অনুমোদন দেয়নি এফডিএ

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন খাদ্য এবং ওষুধ প্রশাসন বা এফডিএ এখনো ফাইজার-বায়োনটেক এবং মডার্নার ভ্যাকসিন অনুমোদন দেয়নি। তবে গত ডিসেম্বরে হতে এই দু’টি ভ্যাকসিন আমেরিকা এবং বিশ্বের বিভিন্ন দেশে জরুরি পরিস্থিতিতে ব্যবহার করা হচ্ছে।

আমেরিকায় নতুন করে আবার করোনাভাইরাসের প্রাদুর্ভাব জোরদার হয়েছে। এই প্রেক্ষাপটে ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন অনুমোদন দেয়ার জন্য এফডিএ’র ওপর চাপ সৃষ্টি করা হয়েছে।

গতকাল (বুধবার) এফডিএ'র মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ফাইজার ভ্যাকসিনকে পূর্ণাঙ্গ অনুমোদন দেয়ার জন্য সুনির্দিষ্ট সময়সূচির ব্যাপারে আমরা এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারছি না।

তিনি বলেন, মার্কিন নাগরিকরা আমাদের কাছ থেকে যেভাবে প্রত্যাশা করে ঠিক তা পূরণের লক্ষ্য সামনে রেখে সম্পূর্ণ গুনাগুন বিচার করে তবেই ফাইজার-বায়োটেনকের করোনা টিকা অনুমোদন দেয়া হবে। এ বিষয়ে এফডিএ দ্রুততার সঙ্গে কাজ করছে বলেও তিনি জানান। তবে তিনি মান ঠিক রাখার ওপর জোর দিয়েছেন।

এফডিএ’র চূড়ান্ত অনুমোদনের মধ্যদিয়ে মার্কিন সরকার ফাইজার বায়োনটেকের টিকার ব্যাপারে জনগণের আস্থা অর্জন করতে চায়। আমেরিকায় এরইমধ্যে করোনাভাইরাসের ডেল্টা ভেরিয়েন্ট মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন যে, তিনি আশা করেন শিগগিরই কোভিড-১৯ এর ভ্যাকসিনগুলো পূর্ণ অনুমোদন পাবে। তিনি সেসময় স্বীকার করেছিলেন, কবে এফডিএ এসব ভ্যাকসিনের অনুমোদন দেবে তারা সে ব্যাপারে তাকে সুনির্দিষ্ট কোনো তারিখ জানায় নি তবে সেপ্টেম্বর-অক্টোবর মাসের মধ্যে এসব টিকা পূর্ণাঙ্গভাবে অনুমোদন পাবে বলে তিনি আশা করেন।

করোনাভাইরাসে এ পর্যন্ত আমেরিকায় তিন কোটি ৬০ লাখ মানুষ আক্রান্ত হয়েছে এবং বিশেষজ্ঞরা মনে করছেন- পরিস্থিতি সামনের দিনগুলোতে আরো বেশি খারাপ হবে। প্রাণঘাতী এই ভাইরাসের আক্রমণে দেশটিতে এ পর্যন্ত ছয় লাখ ৩০ হাজার ৫০৬ জন মারা গেছে। বর্তমানে প্রতিদিন আমেরিকায় ৭০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে বলে মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি জানিয়েছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা