আন্তর্জাতিক

বৃষ্টিতে মাকে প্লাস্টিকে মুড়ে ফেলো দিলো মেয়ে!

আন্তর্জাতিক ডেস্ক: বয়স হয়েছে তার আশির কাছাকাছি। শরীরের চামড়া কুঁচকে গেছে। দেখে না কেউ। এমনই অবস্থাই নিজের মেয়েই প্লাস্টিকে মুড়ে ঝুম বৃষ্টির মধ্যে রাস্তায় ফেলে গেছে। আর সেই কষ্ট নিয়েই তিনি পরপারে পাড়ি দিলেন। এই ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর, বরানগরের সিঁথি থানা এলাকার এই ঘটনায় শোরগোল পড়ে গেছে চারদিকে। অভিযুক্ত মেয়েকে গ্রেফতারের দাবি তুলেছেন প্রতিবেশীরা।

জানা যায়, গত বুধবার বেলা সামান্য বাড়ার সঙ্গে সঙ্গে আকাশভেঙে বৃষ্টি শুরু হয় কলকাতা ও তার আশপাশের এলাকায়। টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে বিটি রোডের বিস্তীর্ণ অংশ। আর এমন দুর্যোগের মধ্যেই বৃদ্ধা মায়ের প্রতি চরম অমানবিকতা দেখায় মেয়েটি।পেয়ারাবাগান এলাকার বাসিন্দা ঠাকুরদাসী সাহাকে প্লাস্টিকে মুড়ে রাস্তায় ফেলে রেখে যায় দুই যুবক।

বৃষ্টির দাপটে সেসময় রাস্তা প্রায় জনশূন্য। তবে রাতের দিকে ধীরে ধীরে বৃষ্টি কমলে দু-একজনের চোখে পড়ে প্লাস্টিকমোড়া বৃদ্ধাকে। তবে তাকে মৃত মনে করে পাশ কাটিয়ে চলে যান অনেকেই। এর কিছুক্ষণ পর খবর যায় সিঁথি থানার পুলিশের কাছে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, বৃদ্ধা তখনো জীবিত। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বৃদ্ধার কাছ থেকেই পুলিশ জানতে পারে তার নাম-ঠিকানা। জানা যায়, মেয়ের নির্দেশেই দুই যুবক তাকে বৃষ্টির মধ্যে ড্রেনের কাছে ফেলে গেছে। কিন্তু কেন এভাবে বাড়ি থেকে বের করে দেয়া হলো তা বলতে পারেন না বৃদ্ধা।

এরপর বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে ঠাকুরদাসী সাহাকে ফের বাড়ি পৌঁছে দেয়া হয়। তবে এর কিছুক্ষণ পরেই মৃত্যু হয় তার। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। বৃদ্ধার মৃত্যুর জন্য প্রতিবেশীরা তার মেয়েকে দুষছেন। তবে এ বিষয়ে এখনো অভিযুক্তদের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: দ্য ওয়াল, সংবাদ প্রতিদিন

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা