আন্তর্জাতিক

সংঘর্ষ, রাশিয়াকে সেনা পাঠাতে বললো আর্মেনিয়া

আন্তর্জাতিক ডেস্ক: মাত্র কিছুদিন আগেই নাগর্নো কারাবাখ নিয়ে দীর্ঘ লড়াই করেছিল আর্মেনিয়া এবং আজারবাইজান। তারপর রাশিয়ার হস্তক্ষেপে যুদ্ধ বন্ধ হলেও উত্তেজনা কমছে না। সীমান্তে আবার গোলাগুলি চলেছে। আর্মেনিয়ার তিন সেনা নিহত হয়েছেন। আজারবাইজানের কয়েকজন সেনাও আহত হয়েছেন।

এরপরেই বৃহস্পতিবার (২৯ জুলাই) আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনয়ান রাশিয়াকে সীমান্তে সেনা পাঠাতে অনুরোধ করেন। তবে রাশিয়া সেই অনুরোধ মেনে সেনা পাঠায়নি। তবে তাদের উদ্যোগের ফলে যুদ্ধবিরতির প্রস্তাব দুই দেশ মেনে নেয়।

কেন রাশিয়াকে চায় আর্মেনিয়া

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের বলেছেন, ''আমার মনে হয়, সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েন করা ঠিক হবে। আর্মেনিয়া-আজারবাইজান সীমান্ত জুড়ে রাশিয়ার সেনা পোস্ট থাকুক।''

পাশিনয়ান মনে করছেন, রাশিয়ার সেনা সীমান্তে থাকলে আজারবাইজানের সঙ্গে সংঘর্ষ হবে না। সীমান্তও চিহ্নিত থাকবে। কিন্তু তার প্রস্তাবে ক্রেমলিন এখনো সাড়া দেয়নি। তবে ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আর্মেনিয়া গত মে মাসে অভিযোগ করেছিল, আজারবাইজানের সেনা তাদের এলাকায় ঢুকে পড়েছে। কিন্তু আজারবাইজান তা অস্বীকার করে।

উত্তেজনা যথেষ্ট

গত বছর নাগর্নো-কারাবাখ নিয়ে ছয় সপ্তাহ ধরে লড়েছিল দুই দেশ। ছয় হাজার ৫০০ জন মারা গেছিলেন। মস্কোর উদ্যোগে শান্তিচুক্তি হয়। আজারবাইজানকে অনেকটা এলাকা ছাড়তে বাধ্য হয় আর্মেনিয়া। এরপর আর্মেনিয়ার নির্বাচনে আবার জিতে এসেছেন পাশিনয়ান। কিন্তু আজারবাইজানের সঙ্গে আর্মেনিয়ার উত্তেজনা কমেনি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা