আন্তর্জাতিক

বিশ্বে প্রথম তৃতীয় ডোজ দিচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : ৬০ বছরের অধিক বয়সী মানুষকে কোভিড-১৯ টিকার তৃতীয় ডোজ দিচ্ছে ইসরায়েল। বিশ্বের প্রথম দেশ হিসেবে এই পদক্ষেপ নিলো দেশটি।

বিবিসি’র প্রতিবেদনে জানা যায়, বৃহস্পতিবার (২৯ জুলাই) ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এই ঘোষণা দেন।

বেনেট জানিয়েছেন, কমপক্ষে পাঁচ মাস আগে যারা করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন, তারা আগামী রোববার (১ আগস্ট) থেকে তৃতীয় ডোজ হিসেবে ফাইজারের টিকা নিতে পারবেন।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, ‘গবেষণায় দেখা যাচ্ছে- (টিকা নেওয়ার পরও) সময়ের সঙ্গে সঙ্গে শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। আর তাই করোনা টিকার দু’টি ডোজ সম্পন্ন করা ব্যক্তিদের তৃতীয় ডোজ দেওয়ার লক্ষ্য হচ্ছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ফের বাড়ানো এবং একইসঙ্গে ভাইরাসে নতুন করে সংক্রমণের শঙ্কা ও মারাত্মক অসুস্থতার আশঙ্কা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা।’

ইসরায়েল ছাড়া বিশ্বের আর কোনো দেশ এখন পর্যন্ত টিকার তৃতীয় ডোজ প্রদানের বিষয়টি অনুমোদন করেনি। বিশেষজ্ঞরাও বলছেন, করোনা টিকার তৃতীয় ডোজ দেওয়া হলে ভাইরাসের সংক্রমণ যে কমে যাবে, এমন কোনো তথ্য পরিষ্কারভাবে পাওয়া যায়নি।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা