আন্তর্জাতিক

তুরস্কে দাবানলের তাণ্ডব

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে দাবানলের আগুনে তিনজন মারা গেছেন। প্রবল হাওয়া থাকায় দাবানলের মোকাবিলা করতে অসুবিধা হচ্ছে দেশটির।

দক্ষিণ তুরস্কের বনে দাবানল ভয়ংকর চেহারা নিয়েছে। কৃষিমন্ত্রী সরকারি সংবাদ সংস্থাকে বলেছেন, ১৩টি অঞ্চলে মোট ৪১টি জায়গায় দাবানল লেগেছিল। বুধ ও বৃহস্পতিবার এই আগুন লাগে। তার দাবি, অধিকাংশ জায়গায় দাবানল নিয়ন্ত্রণে, কিন্তু দুইটি শহরের কাছে এখনো দাবানল জ্বলছে।

কৃষিমন্ত্রী টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে, সমুদ্রের ধারের শহর মামারিসে দাবানল নেভানোর চেষ্টা করছেন কর্মীরা। সেখানে বেশ কিছু হোটেল থেকে পর্যটকদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে সরকারি টেলিভিশন জানিয়েছে। তবে সরকারিভাবে জানানো হয়েছে, শহরের কোনো ক্ষতি হয়নি।

তুরস্কের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ এএফএডি জানিয়েছে, দাবানলের ফলে তিনজন মারা গেছেন, অন্ততপক্ষে ১১২ জন অসুস্থ। ৫৮ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। দাবানলের ধোঁয়ার জন্য তারা অসুস্থ হয়ে পড়েছেন।

বনমন্ত্রী আরো কয়েকটি শহরের কাছে দাবানলের কথা বলেছেন। তবে তিনি জানিয়েছেন, কোনো শহরেই বিপদ হওয়ার সম্ভাবনা নেই। সেখানে কেউ মারা যাননি। কিন্তু তিনি সতর্ক করে বলেছেন, ''যদি হাওয়ার গতি পরিবর্তন হয়, তা হলে আমাদের বাড়তি সাবধানতা নিতে হবে।''

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, দাবানলের ফলে রাশিয়া ও ইউরোপের পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় শহর অ্যান্তালিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে।

তুরস্কে গরমের সময় দাবানল বিরল ঘটনা নয়। কিন্তু আবহাওয়াবিদরা বলছেন, বিশ্বের জলবায়ু পরিবর্তনের ফলে এবার বিভিন্ন দেশেই দাবানল ভয়ংকর হয়ে উঠছে। অ্যামেরিকা, রাশিয়া এবং ইউরোপের বেশ কয়েকটি দেশ ভয়াবহ দাবানলের কবলে পড়েছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা