আন্তর্জাতিক

‘আলবুর্জ টানেল’ মধ্যপ্রাচ্যের দীর্ঘতম সুড়ঙ্গপথ

আন্তর্জাতিক ডেস্ক : ‘আলবুর্জ টানেল’ নামে নতুন একটি সুড়ঙ্গপথের উদ্বোধন করলো ইরান। প্রকল্প বাস্তবায়নে প্রায় ১৬ কোটি ডলার ব্যয় করেছে দেশটি। টানেলটি মধ্যপ্রাচ্যের দীর্ঘতম সুড়ঙ্গপথ।

বৃহস্পতিবার (২৯ জুলাই) ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সুড়ঙ্গপথের উদ্বোধন করেন।

সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গটি আলবুর্জ পর্বতমালার উত্তরাঞ্চলে নির্মাণ করা হয়েছে। তেহরান-শোমাল মহাসড়কে যে বিশাল প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, তার দ্বিতীয় ধাপের কাজ এই সুড়ঙ্গপথ তৈরি।

বলা হচ্ছে, রাজধানী তেহরান থেকে কাস্পিয়ান সাগরের উপকূলবর্তী শহরগুলোতে ভ্রমণ সাশ্রয়ী এবং সহজ করার লক্ষ্যে নির্মাণ করা হয়েছে আলবুর্জ টানেল।

বৃহস্পতিবার (২৯ জুলাই) এই সুড়ঙ্গপথ ছাড়াও ইরানের বিভিন্ন অংশে বাস্তবায়িত পাঁচটি গুরুত্বপূর্ণ রেলওয়ে প্রকল্প উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট রুহানি।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা