আন্তর্জাতিক

টিকা নিয়ে উপহাস করায় করোনায় মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সারাবিশ্ব এখন টালমাটাল অবস্থা। করোনার এই প্রকোপ ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যেও। করোনা ঠেকাতে কোভিড-১৯ টিকা নিতে বলছে যুক্তরাষ্ট্র সরকার।

এই টিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উপহাস করেন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক বাসিন্দা। এর কয়েকদিন পর তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। আক্রান্ত হওয়ার পর মৃত্যুর আগ পর্যন্ত প্রায় একমাস অসুস্থ ছিলেন স্টিফেন হারমন নামের ওই ব্যক্তি।

বৃহস্পতিবার হিলসং প্রতিষ্ঠাতা ব্রায়ান হউস্টন বৃহস্পতিবার হারমনের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

স্টিফেন লস অ্যাঞ্জেলসের হিলসং মেগাচার্চের সদস্য ছিলেন। তিনি করোনা টিকার একজন সরব বিরোধিতাকারী। টিকা না নেওয়ার বিষয়ে তিনি ধারাবাহিক উপহাস করেছেন।

জুন মাসে সাত হাজার ফলোয়ারকে ৩৪ বছর বয়সী হারমন লিখেছিলেন, ৯৯টা সমস্যা রয়েছে। কিন্তু টিকা কোনও সমস্যা নয়।

লস অ্যাঞ্জেলসের বাইরে একটি হাসপাতালে তার নিউমোনিয়া ও করোনার চিকিৎসা চলছিল। বুধবার সেখানে তার মৃত্যু হয়।

মৃত্যুর আগে হারমন হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ছবি প্রকাশ করে নিজের বেঁচে থাকার লড়াইয়ের প্রমাণ রেখে গেছেন। তিনি লিখেছেন, সবাই আমার জন্য প্রার্থনা করুন। সত্যি সত্যি তারা আমাকে ভেন্টিলেটরে রাখতে চাইছে।

বুধবার শেষ টুইটে তিনি জানান, ইনটিউবেশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। লিখেছেন, জানি না কখন আমি জাগব। আমার জন্য প্রার্থনা করুন। ভাইরাসে আক্রান্ত হওয়ার পরও হারমন জানিয়েছেন তিনি টিকা নেবেন না। ধর্মীয় বিশ্বাস তাকে রক্ষা করবে।

অসুস্থ হওয়ার আগে তিনি মহামারি ও টিকা নিয়ে উপহাস করেছেন। বিভিন্ন মেমেতে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচির চেয়ে বাইবেলের ওপর তা বিশ্বাস বেশি। যার ফরে তিনি টিকা নেননি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা