আন্তর্জাতিক

‘আইএস-সম্পৃক্ত’নারী ফেরার অনুমতি পাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক: জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ত ছিলো তার। নাম সুহায়রা আদেন। ওই নারীর রয়েছে দুই সন্তান। এবার সেই নারীকে তুরস্ক থেকে ফেরার অনুমতি দিতে যাচ্ছে নিউজিল্যান্ড সরকার।

সোমবার (২৬ জুলাই) দেশটির সরকারের তরফ থেকে এ ঘোষণা দেয়া হয়। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দুই দেশেরই নাগরিকত্ব ছিল সুহায়রার। কিন্তু আইএসের সঙ্গে তার সম্পৃক্ততা জানার পর অস্ট্রেলিয়া সুহায়রার নাগরিকত্ব খারিজ করে দেয়।

নিউজিল্যান্ডে জন্ম নেয়া সুহায়রা ছয় বছর বয়সে অস্ট্রেলিয়া যান। তারপর থেকে সেখানেই বসবাস করছিলেন তিনি। ২০১৪ সালে আইএসে যোগ দিতে সিরিয়ায় চলে যান। আইএসের পরাজয়লগ্নে সিরিয়া থেকে তুরস্ক প্রবেশের সময় ধরা পড়েন তিনি। পরে তুরস্ক সুহায়রাকে ফিরিয়ে নিতে নিউজিল্যান্ডের প্রতি আহ্বান জানায়।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন মন্ত্রিসভার বৈঠক শেষে এক বিবৃতিতে বলেন, ওই নারীর ফেরার অনুমতি দেয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। এটি এমন একটি বিষয় যেখানে শিশুরাও আছে।

তিনি আরও বলেন, ২৬ বছর বয়সী ওই নারীর নাগরিকত্ব বাতিল করলে পুরো পরিবার রাষ্ট্রহীন হয়ে পড়বে। এটি তুরস্কের দায়িত্ব নয়, অস্ট্রেলিয়া যখন তাদের নিতে অস্বীকৃতি জানায়, তখন আমাদেরই দায়িত্ব তাদের জায়গা দেয়ার।

এর আগে ওই নারীর সিরিয়া যাওয়ার খবরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, যে সন্ত্রাসীরা সন্ত্রাসী সংগঠনের জন্য যুদ্ধে নামে, তারা তাদের নাগরিকত্বের অধিকার হারিয়ে ফেলে।

তুরস্কের প্রশাসন বলছে, ওই নারী আইএসের সদস্য ছিলেন এবং ইন্টারপোলের ‘ব্লু নোটিশ’ভুক্ত তিনি। অপরাধে জড়িত ব্যক্তির পরিচয়, অবস্থান ও কর্মকাণ্ড সম্পর্কে তথ্য সংগ্রহের স্বার্থে ইন্টারপোল ‘ব্লু নোটিশ’ জারি করে থাকে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা