আন্তর্জাতিক

আগস্ট থেকেই ওমরাহ করবে বিদেশিরা

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘসময় পর বিদেশিদের ওমরাহ করার সুযোগ দিতে যাচ্ছে সৌদি আরব। এ বছর সফলভাবে হজ আয়োজনের পর আগামী ১০ আগাস্ট থেকে বিদেশিরা ওমরাহ করতে পারবেন বলে জানানো হয়েছে।

রোববার (২৫ জুলাই) সৌদি প্রেস এজেন্সির বরাতে এমন সংবাদ প্রকাশ করেছে গলফ নিউজ।

বর্তমানে শুধু সৌদি নাগরিক এবং দেশটিতে বসবাসরত বিদেশি মুসলিমরা ওমরাহ করার সুযোগ পাচ্ছেন।

ওমরাহ পালনের সব প্রস্তুতি শেষ করতে এরই মধ্যে নির্দেশনা দিয়েছেন সৌদি আরবের দুটি পবিত্র মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান আব্দুল রহমান আল সুদাইস।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গতবছর মার্চে ওমরাহ কার্যক্রম বন্ধ করে দেয় সৌদি সরকার।

সাত মাস পর অক্টোবরে ফের এই কার্যক্রম শুরু হলেও শুধু দেশটিতে বসবাসকারীরা ওমরাহ করার অনুমতি পাচ্ছিলেন। মহামারীর কারণে গতবারের মতো এবারও সীমিতি পরিসরে পালিত হয়েছে হজ। ৭ মাস পর ওমরাহর জন্য খুললো মসজিদুল হারাম।

সান নিউজ/এফএঅর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা