আন্তর্জাতিক

দ্বন্দ্ব বাড়ছে চীন-আমেরিকার

আন্তর্জাতিক ডেস্ক : আবারো যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিলো চীন। দেশটির স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এক বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বিবৃতিতে বলা হয়, অপরের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় তা যদি যুক্তরাষ্ট্র এখনো না শিখে থাকে, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে নিয়ে আমরা তাদের শিখিয়ে দেব।

চীনা দৈনিক গ্লোবাল টাইমসে ওয়াং ই’র ওই বক্তব্য প্রকাশ করা হয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইসের সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

নেড প্রাইস বলেছিলেন, বেইজিংয়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ওয়াশিংটন ‘শক্তিমত্তার অবস্থান’ থেকে কথা বলবে। এর প্রতিক্রিয়ায় ওয়াং ই বলেন, বিশ্বের কোনো দেশের ওপর এখন আর অন্য কোনো দেশের শ্রেষ্ঠত্ব নেই এবং চীন কখনও তার সঙ্গে অন্য কোনো দেশকে সেরকম আচরণ করার অনুমতি দেবে না।

চীনা পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, যুক্তরাষ্ট্র সব সময় অন্য দেশের ওপর নিজের সিদ্ধান্ত ও কর্তৃত্ব চাপিয়ে দিতে চায়। কিন্তু চীনের সঙ্গে আর এমন আচরণ করা চলবে না।

এর আগে যুক্তরাষ্ট্রের ওপর নতুন করে নিষেধাজ্ঞা ঘোষণা করে চীন। সাত মার্কিন নাগরিক এবং প্রতিষ্ঠানের ওপর শুক্রবার এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয় বেইজিং। ফলে দু'দেশের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হলো।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা