আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৪ জনের প্রাণহানি ঘটেছে চীনের উত্তরপূর্বাঞ্চলের একটি গুদামে। এতে আহত হয়েছে আরও ১২ জন। শনিবার (২৪ জুলাই) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

সংবাদ সংস্থা সিনহুয়া বলছে, বিভিন্ন ধরনের রসদ সরঞ্জামের ওই গুদাম উত্তরপূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশের রাজধানী চ্যাংচুনে অবস্থিত। গুদামটিতে শনিবার (২৪ জুলাই) দুপুরের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চীনে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা অস্বাভাবিক নয়। দেশটিতে নির্মাণের নীতিমালা লঙ্ঘন এবং অনুমোদনবিহীন ভবন নির্মাণের কারণে প্রায়ই এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গত জুনে দেশটির মধ্যাঞ্চলের হেনান প্রদেশের একটি মার্শাল আর্টস স্কুলের আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৮ জনের প্রাণহানি ঘটে। যাদের বেশিরভাগই ওই স্কুলের শিশু শিক্ষার্থী।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা