আন্তর্জাতিক

‘মাস্ক ফেলে দাও, আওয়াজ উঁচু করো’

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের প্রকোপ দিন দিন বেড়ে যাওয়ায় সংক্রমণ ঠেকাতে কঠোর লকডাউনের সিধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ায় সরকার। এতে সরকার ঘোষিত কঠোর লকডাউনের বিরুদ্ধে দেশটির বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

শনিবার (২৪ জুলাই) দেশটির সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে অনুষ্ঠিত বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে।

বিবিসি জানিয়েছে, সিডনিতে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে নগরীর কেন্দ্রস্থলে যায়। এসময় তারা ‘স্বাধীনতা’ স্লোগান দেয়। পুলিশ এখান থেকে ৫৭ জনকে গ্রেপ্তার করেছে।

এর আগে করোনার সংক্রমণ ঠেকাতে সীমান্ত বন্ধ, কোয়ারেন্টাইন ও শিথিল লকডাউনের মতো পদক্ষেপ নিয়েছিল। তবে এবার উচ্চ সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে সরকারের এসব পদক্ষেপ চ্যালেঞ্জের মুখে পড়েছে। নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ তাদের রাজ্যকে কোভিড হটস্পট বলে ঘোষণা দিয়েছে।

শনিবার হাজার হাজার বিক্ষোভকারী সিডনির হায়মার্কেট শহরতলি থেকে মিছিল নিয়ে নগরীর কেন্দ্রস্থলের দিকে যায়। এসময় তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘মাস্ক ফেলে দাও, আওয়াজ উঁচু কর’, ‘জেগে ওঠো অস্ট্রেলিয়া’। তারা সিডনির টাউন হলে জড়ো হয় এবং সড়কগুলো অবরুদ্ধ করে ফেলে।

তুলনামুলকভাবে ছোট বিক্ষোভ হয়েছে মেলবোর্নে। বিক্ষোভকারীরা পার্লামেন্টের বাইরে, ব্রিসবেন ও বোটানিক গার্ডেনসে অগ্নিশিখা প্রজ্জ্বলিত করে।

অস্ট্রেলিয়ার এক কোটি ৩০ লাখ মানুষের প্রায় অর্ধেকই লকডাউনের কবলে রয়েছে। গত চার সপ্তাহ ধরে লকডাউন চলছে সিডিনিতে। এরপরও এখানে সংক্রমণ বাড়ছে। নিউ সাউথ ওয়েলসে শনিবার ১৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে, যা এক দিনে সর্বোচ্চ সংক্রমণ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা