আন্তর্জাতিক

প্রথমবারের মতো তিব্বত সফরে শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো চীনা প্রেসিডেন্ট হিসেবে তিব্বত সফরে গেছেন শি জিনপিং। ২১-২২ জুলাই তিনি তিব্বতে ছিলেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত সংস্থা সিনহুয়া নিউজ।

সিনহুয়া নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি ফ্লাইটে বেইজিং থেকে প্রথমে তিব্বতের নিংচিতে নামেন শি জিনপিং। তারপর সেখান থেকে ট্রেনে তিনি তিব্বতের রাজধানী লাসায় যান।

লাসায় পোটালা প্রাসাদ স্কয়্যার ও এর সংলগ্ন বৌদ্ধ সন্ন্যাসীদের আশ্রম পরিদর্শন করেন প্রেসিডেন্ট। পাশাপাশি তিব্বতের সংখ্যাগুরু বৌদ্ধ সম্প্রদায়ের সন্ন্যাসী ও নেতৃবৃন্দ ও সংখ্যালঘু বিভিন্ন জাতিগোষ্ঠীর নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। লাসার পোটালা প্রাসাদ স্কয়্যারের বৌদ্ধ সন্ন্যাসীদের আশ্রমের এক সময়কার প্রধান ছিলেন তিব্বতের নির্বাসিত নেতা দালাই লামা।

দুই দিনের এই সফরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে তিব্বত যেসব পরিবেশবান্ধব কর্মসূচি নিয়েছে, সেসব প্রত্যক্ষ করেন প্রেসিডেন্ট। পাশপাশি প্রথাগত ঐতিহ্য সংরক্ষণে তিব্বতের জনগণের সচেতনতা ও আন্তরিকতার প্রশংসাও করেন তিনি।

চীনের রাষ্ট্রপতির এই সফরে শি জিনপিংয়ের সঙ্গে ছিলেন চীনের কেন্দ্রীয় মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান ঝ্যাং ইউক্সিয়া এবং চীনের সেনা বাহিনীর একজন জ্যেষ্ঠ জেনরেল।

এর আগে ২০১১ সালে একবার তিব্বত সফর গিয়েছিলেন শি জিনপিং। তবে তখন তিনি চীনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

হিমালয় পর্বতমালা ঘেঁষা তিব্বতের সঙ্গে সীমান্ত আছে চীন এবং ভারতের। তবে ১৯৫০ সাল থেকে এই অঞ্চলটি দখল করে আছে চীন। এই নিয়ে চীনের সঙ্গে একাধিকবার দ্বন্দ্বে জড়িয়েছে ভারত। এর মধ্যে গত বছরের সংঘাত ছিল ভয়াবহ। সেই সংঘাতে উভয় দেশের বহু সেনা সদস্য হতাহত হয়েছিলেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা