আন্তর্জাতিক

দাবানলে ক্যালিফোর্নিয়া পুড়ছেই

আন্তর্জাতিক ডেস্ক: কিছুতেই নিয়ন্ত্রণে আসছেনা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল। আগুন ছড়িয়ে পড়েছে নিকটবর্তী নেভাডা অঙ্গরাজ্যের বনাঞ্চলেও। এতে এখন পর্যন্ত পুড়ে গেছে প্রায় ২০০ বর্গকিলোমিটার বনভূমি। গত দুই সপ্তাহ আগে ক্যালিফোর্নিয়ায় দাবানলের সূত্রপাত হয়। -সূত্র: রয়টার্স

তবে আবহাওয়া অনুকূলে আসায় কিছুটা নিয়ন্ত্রণে এসেছে আরেক অঙ্গরাজ্য অরেগনের দাবানল। এদিকে দাবানল পরিস্থিতির অবনতি হয়েছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া এবং ফিনল্যান্ড সীমান্তবর্তী রাশিয়ার ক্যারেলিয়া অঞ্চলেও।

দুই সপ্তাহেরও বেশি সময়ের চেষ্টাতেও নিয়ন্ত্রণে আনা যায়নি ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় অ্যালপাইন কাউন্টির বনাঞ্চলে সৃষ্ট দাবানল। মহাসড়কের দুই পাশের বন পুড়িয়ে ক্রমেই ছড়িয়ে পড়ছে আগুন। ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো কাউন্টি এলাকা।

দাবানল পরিস্থিতির অবনতি হওয়ায় আগুন ছড়িয়ে পড়েছে নিকটবর্তী নেভাডার বনাঞ্চলেও। এতে এখন পর্যন্ত পুড়ে গেছে প্রায় ২০০ বর্গকিলোমিটার এলাকার বনভূমি। আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন ১২শর বেশি ফায়ার সার্ভিসকর্মী। অঞ্চলটিতে তীব্র দাবদাহ বিরাজ করায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে।

তবে ক্যালিফোর্নিয়ায় পরিস্থিতির অবনতি হলেও কিছুটা নিয়ন্ত্রণে এসেছে আরেক অঙ্গরাজ্য অরেগনের দাবানল। আবহাওয়া কিছুটা অনুকূলে আসায় সেখানকার দক্ষিণাঞ্চলে সৃষ্ট দাবানল বাগে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুনে এরই মধ্যে পুড়ে গেছে প্রায় সাড়ে ছয়শ বর্গমাইল এলাকার বনভূমি।

অন্যদিকে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া অঙ্গরাজ্যের উত্তর পশ্চিমাঞ্চলে সৃষ্ট দাবানলের আরও অবনতি হয়েছে। নতুন করে প্রায় একশটি এলাকায় আগুন ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। এতে এখন পর্যন্ত বনাঞ্চলের প্রায় ২০০ স্থানে দাবানল সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও ফিনল্যান্ড সীমান্তবর্তী রাশিয়ার ক্যারেলিয়া অঞ্চলেও দাবানল ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা