আন্তর্জাতিক

ডেল্টায় কার্যকর ফাইজার-অ্যাস্ট্রাজেনেকা

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের অতি সংক্রামক পরিবর্তিত ধরন ডেল্টা। ধরণটির বিরুদ্ধে কোনো টিকাই কাজ করছে না, এমনটাই জানে সবাই। তবে ডেল্টার বিরুদ্ধে ফাইজার-বায়োএনটেক ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা দুই ডোজের করোনা টিকা কার্যকর সুরক্ষা দিতে সক্ষম বলে জানা গেছে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য ও চিকিৎসাসেবা বিষয়ক অন্যতম নির্বাহী সংস্থা পাবলিক হেলথ ইংল্যান্ডের (পিএইচই) সাম্প্রতিক গবেষণায় এ তথ্য জানা গেছে।

বুধবার (২১ জুলাই) ব্রিটেনভিত্তিক চিকিৎসা সাময়িকী নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে সেই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। খবর আল জাজিরার।

পিএইচই এর গবেষকরা জানিয়েছেন, চলতি বছর মে মাসে করোনাভাইরাস ও এটির বিভিন্ন পরিবর্তিত ধরনের বিরুদ্ধে প্রচলিত টিকাসমূহের কার্যকারিতা নিয়ে যে নিবন্ধ প্রকাশিত হয়েছিল, সাম্প্রতিক এই গবেষণা প্রতিবেদন তারই দ্বিতীয় পর্ব।

প্রকাশিত প্রতিবেদনে পিএইচইর গবেষকরা জানিয়েছেন, ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম ডোজ ডেল্টার বিরুদ্ধে ৩৩ শতাংশ কার্যকর এবং দ্বিতীয় ডোজ নেয়ার পর টিকা গ্রহণকারীরা ডেল্টার সংক্রমণ থেকে ৮৮ শতাংশ সুরক্ষা লাভ করেন।

অন্যদিকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার প্রথম ডোজ মানব দেহে ডেল্টা সংক্রমণের বিরুদ্ধে ৩০ শতাংশ প্রতিরোধ গড়ে তোলে এবং দ্বিতীয় ডোজের পর এই হার উন্নীত হয় ৬৭ শতাংশে।

এছাড়া করোনার পরিবর্তিত ধরন আলফার বিরুদ্ধে ফাইজার-বায়োএনটেকের দুই ডোজ ৯৩ দশমিক ৭ শতাংশ ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ ৭৪ দশমিক ৫ শতাংশ সুরক্ষা দেয় বলে উল্লেখ করা হয়েছে গবেষণা প্রতিবেদনে।

প্রতিবেদনে পিএইচই গবেষকরা বলেন, ‘করোনাভাইরাসের পরিবর্তিত ধরন আলফার বিরুদ্ধে ফাইজার-বায়োএনটেক ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার দুই ডোজ মানবদেহে যে পরিমাণ সুরক্ষা দেয়, তার সঙ্গে ডেল্টা ধরনের বিরুদ্ধে দেয়া সুরক্ষার মধ্যে খুব বেশি পার্থক্য নেই।’

‘এ দুই টিকার প্রথম ডোজ নেয়ার পর মানবদেহে করোনা সংক্রমণের বিরুদ্ধে সুরক্ষা তৈরি হতে থাকে, যা সম্পূর্ণ হয় দ্বিতীয় ডোজের মধ্যে দিয়ে। আর একটি বিষয় হলো- যাদের রোগ প্রতিরোধব্যবস্থা তুলনামূলকভাবে শক্তিশালী, বিশেষ করে তরুণ ও যুবা বয়সী মানুষ- তাদের বেলায় ডেল্টার সংক্রমণ প্রতিরোধে ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকা প্রায় সমানভাবে কার্যকর।’

ডেল্টার বিরুদ্ধে প্রয়োজনীয় সুরক্ষা দিতে সক্ষম আর একটি করোনা টিকা হলো স্পুটনিক ৫। এই টিকার প্রস্তুতকারী প্রতিষ্ঠান রাশিয়ার গামালিয়া ইন্সটিউট জানিয়েছে, করোনাভাইরাসের ডেল্টা ধরনের বিরুদ্ধে ৯০ শতাংশ সুরক্ষা দিতে পারে স্পুটনিক ৫।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা