আন্তর্জাতিক

পাকিস্তানে ভারী বর্ষণে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক : ভারী বর্ষণে বাড়িঘর ভেঙে পড়ে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অন্তত ১৪ জন নিহত হয়েছে। এতে আরও ২৬ জন আহত হয়। বৃহস্পতিবার (২২ জুলাই) দেশটির কর্মকর্তারা মৌসুমী বৃষ্টিপাতে গত ২৪ ঘণ্টায় এই হতাহত হয় বলে জানিয়েছেন। খবর পিটিআই'র।

খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) বলেছে, প্রদেশের বিভিন্ন এলাকায় টানা বর্ষণ শুরু হয়েছে। এতে ডেরা ইসমাইল খান, হাজারা এবং মালাকান্দ বিভাগের নিম্নাঞ্চল ব্যাপক প্লাবিত হয়েছে। টানা বর্ষণের কারণে এসব এলাকায় চারটি বাড়ি পুরোপুরি এবং অন্য ২১টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

পিডিএমএর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অবিরাম মৌসুমী বৃষ্টিপাতের কারণে বাড়ি-ঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে গত একদিনে ১৪ জনের প্রাণহানি এবং আরও ২৬ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

তিনি বলেন, আক্রান্ত এলাকায় সংশ্লিষ্ট জেলাপ্রশাসন তাদের ত্রাণ তৎপরতা এবং উদ্ধার অভিযানের গতি বৃদ্ধি করা হয়েছে। এছাড়া ওই এলাকায় পর্যটকদের ভ্রমণের ব্যাপারে প্রয়োজনীয় সতর্কতা জারি রয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা