আন্তর্জাতিক

বিশ্বের কয়েকটি জনপ্রিয় ওয়েবসাইট অচল

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে বেশকিছু জনপ্রিয় ওয়েবসাইট সাময়িক অচল হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২২ জুলাই) সাইটগুলোতে একাধিকবার ঢোকার চেষ্টা করা হলেও সার্ভার ডাউন থাকায় তা সম্ভব হয়নি। এতে বিড়ম্বনায় পড়তে হয় গ্রাহকদের। যদিও পরে কয়েক ঘণ্টার মধ্যেই সেগুলো সচল হয়।

বিবিসি জানায়, এইচএসবিসি ব্যাংক, ব্রিটিশ এয়ারওয়েজ এবং দ্য প্লে স্টেশনের মতো সাইটগুলোতে এদিন প্রবেশে ভোগান্তিতে পড়তে হয় গ্রাহকদের। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ডোমেইন সংযোগ প্রদানকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আকামাই।

তবে ঠিক কী কারণে এই সমস্যা হয়েছে, সে বিষয়ে জানা না গেলেও এরইমধ্যে তদন্ত শুরুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

যদিও পরে ইউরোপের কয়েকটি দেশে পুনরায় সেবা পাওয়া গেলেও এশিয়ার বেশ কিছু অঞ্চলে এখনও সমস্যার সমাধান হয়নি। অচল হওয়া সাইটগুলোর সবাই ক্লাউড সার্ভিস প্রতিষ্ঠান আকামাইয়ের গ্রাহক।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আকামাইয়ের 'ডোমেইন নেম সিস্টেম' বা 'ডিএনএস' এ কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সংশ্লিষ্ট অ্যাপগুলো সাময়িকভাবে অচল হয়ে পড়েছিল বলে এই বিপত্তি ঘটেছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা