টেকলাইফ

ফোনে ভাইরাস আটকানোর উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক: অনেকেরই ফোন হ্যাক হওয়া নিয়ে চিন্তার শেষ নেই। কীভাবে হ্যাক হলো, তা বুঝে উঠতে একের পর এক পরীক্ষা নিরীক্ষা করলেও কোনো সুরাহা হয় না। কিন্তু কোথা থেকে এলো এই ভাইরাস, তাও জানেন কি?

আরও পড়ুন : হাইলাইটস নোটিফিকেশন বন্ধ করুন

আমরা বেশিরভাগ সময়ই স্মার্টফোন ব্যবহার করি। আমাদের ব্যক্তিগত কিছু ভুলের কারণে ডিভাইসে ভাইরাস প্রবেশ করে। ফোন গরম হয়ে যাওয়া, ধীরে কাজ করাসহ এমন অনেক কিছুই। এই প্রশ্নের উত্তর চলুন জেনে নেওয়া যাক-ফোনে ভাইরাস কীভাবে প্রবেশ করে।

১) অজানা লিংক: মাঝে মধ্যে কিছু অজানা লিংকে ক্লিক করে থাকি। বিভিন্ন রকম অজানা লিংকে ক্লিক করলেই হতে পারে বিপদ। অনেক লিংক থাকে, যা ফোনের জন্য বিপদজ্জনক। গোপন লিংকগুলো মোবাইল ডিভাইসে ভাইরাসও ইনস্টল করতে পারে। এজন্য সতর্ক থাকতে হবে ভুল করেও অজানা লিংকে ক্লিক করা যাবে না।

আরও পড়ুন : মঙ্গলবারের আগে স্বাভাবিক হচ্ছে না ইন্টারনেট!

২) ই-মেইলের মাধ্যমে: কোনো অজানা ইমেল, মেসেজ বা কোনো ব্যক্তি হোয়াটসঅ্যাপে লিংক শেয়ার করে, যেমন- কোনো অফারের লিংক, কোনো সিনেমার লিংক, তাহলে আগেই সেই অজানা লিংকে ক্লিক করা যাবে না।

৩) জাল সাইটে প্রবেশ: কোনো সন্দেহজনক সাইট ভিজিট করবেন না, এতে করে বিরাট বড় বিপদ ডেকে আনবেন। কারণ জাল সাইটগুলোতে ম্যালওয়ার সেট করা থাকে। আর ম্যালওয়ার হলো এক ধরনের ভাইরাস। জাল সাইট ভিজিট করার পর যে কোনো লিংকে ক্লিক করলে ডিভাইসে ভাইরাস আসার সম্ভাবনা বেড়ে যায়।

আরও পড়ুন : হ্যাকার থেকে স্মার্টফোন সুরক্ষিত রাখার উপায়

৪) এপিকে ফাইলের সাহায্যে: অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোর আছে, যদি প্লে স্টোরে কোনো অ্যাপ খুঁজে না পাওয়া যায়, তাহলে কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে এপিকে ফাইলের সাহায্যে অ্যাপটি ইনস্টল করবেন না।

ওয়াইফাইয়ের সমস্যাতেও হতে পারে: অনেকেই বিভিন্ন জায়গায় বিনামূল্যের ওয়াইফাই কানেক্ট করে নেয়। হোটেল বা রেস্তোরাঁয় গিয়ে বিনামূল্যে ওয়াইফাই কানেক্ট করবেন না। এতে বিভিন্ন ভাইরাস আপনার ফোনে ঢুকে যেতে পারে।

সান নিউজ/এএন/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা