কাবা ঘরের চত্বর পরিস্কার করছেন কর্মীরা।
আন্তর্জাতিক

হজে মক্কায় থাকবে বিশেষ নিরাপত্তা

আন্তর্জাতিক ডেস্ক: হজের সময় মক্কা নগরী ও এর আশপাশে হজের স্থানগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে বলে জানিয়েছেন সৌদির হজ বিষয়ক বিশেষ নিরাপত্তা বাহিনী। এছাড়া হজযাত্রীদের নির্ধারিত বাসে করে হজের স্থানগুলোতে যাতায়াত করতে হবে বলে নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে। খবর আরব নিউজের।

খবরে জানা যায়, করোনা সংক্রমণ রোধে এবার মসজিদুল হারাম থেকে পায়ে হেঁটে আরাফা প্রাঙ্গণ কিংবা আরাফা থেকে মুজদালিফা ও মিনায় যাতায়াত করা যাবে না বলে জানিয়েছে সমন্বিত নিরাপত্তা বাহিনীর প্রধান মেজর জেনারেল জায়েদ বিন আবদুর রহমান আল তোয়ায়ান।

হজযাত্রীদের যাতায়াতের বাসগুলো চর রঙের হবে। প্রত্যেক রং দিয়ে হজের স্থানের একটি নির্দিষ্ট স্থান নির্দেশনা দেবে। হেঁটে চলার কোনো সুযোগ না থাকায় সবাইকে এসব গাড়ি করে হজের স্থানগুলোতে আনা-নেওয়া করা হবে।

মক্কা নগরীর প্রবেশ মুখে নিরাপত্তা বাহিনীর পর্যবেক্ষণের পাশাপাশি থাকবে থার্মাল ইমেজিং ক্যামেরা। অনুমোদন ছাড়াই হজের স্থানে অনুপ্রবেশকারীদের সনাক্ত করতে এ ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। হজযাত্রীদের সার্বিক নিরাপত্তার পাশাপাশি বিশেষ নিরাপত্তা বাহিনী পথহারা হাজিদের পথের সন্ধান দেওয়া ও তাদের হারানো বস্তু সুরক্ষার সেবা দেবে।

এছাড়াও হাজিদের জন্য মসজিদুল হারাম পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন হজ বিষয়ক নিরাপত্তা বাহিনীর সহকারি কমান্ডার মেজর জেনারেল মুহাম্মদ আল বাসসামি। আগামী ১৭ জুলাই সকাল ৭টা থেকে হাজিরা কাবা প্রাঙ্গণ তাওয়াফ করতে পারবেন। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে মাতাফের মধ্যে প্রতি ঘণ্টায় চার হাজার থেকে ছয় হাজার হজযাত্রী তাওয়াফ করতে পারবেন বলে তিনি জানান।

গত ৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত হজের স্থানগুলোতে প্রবেশে নিষিদ্ধ করেছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণাল। এ সময় অনুমতি ছাড়া তাতে প্রবেশ করলে ১০ হাজার রিয়াল (দুই হাজার ৬৬৬ ডলার) জরিমানা গুণতে হবে। মসজিদুল হারামসহ মক্কার মিনা, মুজাদালিফা ও আরাফা প্রাঙ্গণ এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা