আন্তর্জাতিক

পাকিস্তান সীমান্ত দখল করলো তালেবান!

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে একের পরে এক স্থান দখল করে নিচ্ছে তালেবান বাহিনী। এবার পাকিস্তানের সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং দখলে নেওয়ার পর একটি ভিডিও বার্তা প্রচার করেছে তালেবান বাহিনী। এতে দেখা গেছে, স্পিন বলদাক সীমান্তের গেইটের সামনে তালেবান যোদ্ধারা সাদা কাপড়ের পতাকা ওড়াচ্ছেন।

গত বুধবার (১৪ জুলাই) সকালে গুরুত্বপূর্ণ এই ট্রানজিটে থাকা আফগানিস্তানের সরকারি সেনারা তালেবানের কাছে আত্মসমর্পণ করে। এই ক্রসিংয়ের এক পাশে আফগানিস্তানের ওয়েশ শহর অন্যপাশে পাকিস্তানের চামান শহর অবস্থিত। দিনে ৯০০ ট্রাক এই সীমান্ত পথ ব্যবহার করে যাতায়াত করে।

বিবিসির খবর অনুসারে, স্পিন-বলদাক সীমান্ত ক্রসিংটি আফগানিস্তানের দ্বিতীয় ব্যস্ততম প্রবেশদ্বার। আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারের সঙ্গে পাকিস্তানের সমুদ্রবন্দরগুলোর যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। সীমান্ত ক্রসিংটিকে দক্ষিণাঞ্চলের বাণিজ্যের ধমনী হিসেবে বিবেচনা করা হয়।

তালেবানের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, ক্যামেরার সামনে এক তালেবান যোদ্ধা বলছেন, আমেরিকা ও তার পুতুলদের (পাপেটদের) দুই দশকের নিষ্ঠুরতার পর এই গেইট এবং স্পিন বলদাক জেলা তালেবানের দখলে এসেছে।

মুজাহিদিন এবং এর জনগণের দৃঢ় প্রতিরোধ শত্রুকে এই এলাকা ত্যাগ করতে বাধ্য করেছে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা ইসলামি আমিরাতের পতাকা। এই পতাকা ওড়ানোর জন্য হাজারো মুজাহিদিন তাদের রক্তপাত করেছে।

আফগান কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি বাহিনী তালেবানদের হঠিয়ে জেলার নিয়ন্ত্রণ ধরে রেখেছে। তবে সাধারণ নাগরিক ও পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, ক্রসিংয়ের নিয়ন্ত্রণ তালেবানের হাতেই রয়েছে।

সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকারী পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, তালেবান যোদ্ধারা পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরটি দখলে নিয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা