আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি গুপ্তচর আটক

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে এক ইসরায়েলি গুপ্তচরকে আটক করা হয়েছে । শুক্রবার (১৬ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায় লেবানন।

বিবৃতিতে বলা হয়, সন্দেহভাজন হিসেবে বেশ কিছুদিন ধরে নজরদারিতে রাখা হয়েছে তাকে। পরে তাকে আটক করে লেবাননের নিরাপত্তা বাহিনী। দেশটির বেকা অঞ্চল থেকে তাকে আটক করা হয়। সে জিজ্ঞাসাবাদে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির কথা স্বীকার করেছে বলে জানায় লেবানন।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ বলছে, আটক ব্যক্তির পুরো নাম প্রকাশ করা হয়নি। তবে সংক্ষেপে তার নাম এম ওয়াই বলে জানানো হয়।

বিবৃতিতে লেবানন আরও জানায়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি গুপ্তচরবৃত্তিতে নিজের জড়িত হবার প্রক্রিয়া ব্যাখ্যা করেছে। ২০১৯ সালের শুরুতে ওই ব্যাক্তি ইসরায়েলের নিরাপত্তা বিভাগে ইমেইল পাঠিয়ে নিজেই সহযোগিতা করার প্রস্তাব দেয়।

এরপর ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। ইসরায়েল তাকে অর্থের বিনিময়ে তথ্য সরবরাহের প্রস্তাব দেয়। পরে এই ব্যক্তি ইসরায়েলের কাছে লেবাবনের গুরুত্বপূর্ণ তথ্য পাঠাতে শুরু করে।

এর আগে গত বছরও লেবাননের নিরাপত্তা বাহিনী কিনদা আল খাতিব নামের এক ব্যক্তিকে ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে আটক করে। কিনদা আল খাতিব সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদ আল হারিরির পার্টি তিয়ার আল মুস্তাকবালের সমর্থক হিসেবে পরিচিত ছিল। সে সব সময় হিজবুল্লাহর বিরোধিতা করত।

গুপ্তচরবৃত্তির সাথে জড়িত ব্যাক্তি বয়স ৩১ বছর। তিনি লেবাননেরে নাগরিক। ২০১৯ সাল থেকে তেল আবিবের তথ্য দিয়ে সহযোগিতা করে আসছিল সে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা