আন্তর্জাতিক

২৪ বছর পর ছেলেকে পেলেন বাবা

আন্তর্জাতিক ডেস্ক : ২৪ বছর পর ছেলেকে খুঁজে পেলেন বাবা। ছেলেকে খুঁজতে পাড়ি দিয়েছেন ৫ লাখ কিলোমিটার পথ। ঘটনাটি ঘটেছে চীনের শ্যাংডং প্রদেশে।

আলোচিত বাবার নাম গুয়ো গ্যাংটাং। শ্যাংডং প্রদেশের নিজ বাড়ির সামনে থেকে মানব পাচারকারীরা তার দুই বছর বয়সী ছেলেকে অপহরণ করেছিল।

১৯৯৭ সালে ছেলে অপহরণের পর বাবা গুয়ো মোটরসাইকেলে করে চীনের ২০টি প্রদেশ ঘুরে বেড়িয়েছেন। দুর্ঘটনায় ভেঙ্গেছেন শরীরের হাড়। শিকার হয়েছেন ডাকাতির। নষ্ট করেছেন দশটি মোটরসাইকেল।

অবশেষে গুয়োর ছেলেকে পাওয়া গেছে পার্শ্ববর্তী হেনান প্রদেশে। চলতি সপ্তাহের শেষদিকে বাবা-ছেলের পুনরায় মিলিত হওয়ার কথা রয়েছে।

ছেলের খোঁজ পাওয়ার পর বাবা গুয়ো সাংবাদিকদের বলেন, এতদিন পর ছেলেটিকে খুঁজে পেয়েছি। এর থেকে আনন্দের আর কিছুই হতে পারে না।

অপহরণ নিয়ে ২০১৫ সালে একটি সিনেমাও তৈরি হয় চীনে। সেই সিনেমায় অভিনয় করেন হংকং এর সুপারস্টার অ্যান্ডি লাউ।

চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্যমতে, পুলিশ ডিএনএ পরীক্ষার সাহায্যে গুয়ো’র ছেলের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা