আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় ১০ বিক্ষোভকারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় চলমান বিক্ষোভে এ পর্যন্ত ১০ বিক্ষোভকারী নিহত হয়েছেন। গ্রেফতার হয়েছেন আরও ৪৯০ জন। সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার সমর্থকদের সাথে দেশটির আইনশৃঙ্খলা ও সামরিক বাহিনীর সংঘাতে এই হতাহতের ঘটনা ঘটে।

সোমবার (১২ জুলাই) সন্ধ্যার পর জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে এ তথ্য জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের পদে থাকা জ্যাকব জুমার বিরুদ্ধে দেশটির আদালতে দুর্নীতির মামলা চলছে। মামলার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গত ২৯ জুন তাকে তলব করেছিল আদালত। কিন্তু সেদিন আদালতে পৌঁছাতে ব্যর্থ হন জুমা।

ফলে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হন তিনি। আদালত তাকে ১৫ মাসের কারাবাসের সাজা ঘোষণাসহ অবিলম্বে আত্মসমর্পণের আদেশ দেয়।

এ বিষয়ে আদালতের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই গত ৭ জুলাই আত্মসমর্পণ করে কারাগারে যান জ্যাকব জুমা।

এদিকে জুমাকে কারাগারে নেওয়ার দিন থেকেই বিক্ষোভ শুরু হয় দক্ষিণ আফ্রিকার কাওয়াজুলু-নাটাল প্রদেশে।সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পুরো দেশে ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ।

সাধারণ মুদি ও খুচরা দোকান থেকে শুরু করে মার্কেট-সুপারমার্কেট ও শপিংমলগুলোতেও হামলা চালিয়ে লুটপাট করেছে বিক্ষোভকারীরা।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা