আন্তর্জাতিক

মেয়ে কথা না শোনায় নির্জন দ্বীপে পাঠালো বাবা-মা

আর্ন্তজাতিক ডেস্ক: নির্জন একটি দ্বীপ। সেই দ্বীপে ১৩ বছরের এক মেয়ে শিশুকে খুঁজে পায় জেলেরা।

পরে জানা যায়, কথা না শোনায় মেয়েকে শিক্ষা দিতেই ওই দ্বীপে তাকে নিয়ে গেছে বাবা-মা। আর তাদের মনোযোগ অন্যদিকে থাকার সুযোগে জেলেদের উদ্দেশে বিপদ সংকেত পাঠায় মেয়েটি। এই ঘটনায় সম্প্রতি আলোড়িত হয়ে উঠেছে চীনের মিডিয়ায়।

সম্প্রতি চীনের শানডং প্রদেশের ওয়েইহাই শহরের পুলিশকে মেয়েটির খবর দেয় স্থানীয় জেলেরা। ছোট একটি নির্জন দ্বীপে মেয়েটিকে দেখতে পাওয়ার কথা জানায় তারা। মূল ভূখণ্ড থেকে প্রায় এক কিলোমিটার দূরের ওই দ্বীপটিতে থাকা মেয়েটি জেলেদের জানায়, তার ইচ্ছার বিরুদ্ধে বাবা-মা তাকে এখানে রেখেছে। উপকূলে নিয়ে যাওয়ার আবেদন জানায় মেয়েটি।

পরে পুলিশ ওই দ্বীপে পৌঁছানোর পর মেয়েটি ও তার বাবা-মা খুঁজে পায়। পুলিশকে জানানো হয়, মেয়েকে কঠিন পরিস্থিতিতে টিকে থাকার কৌশল শেখাতেই নিয়ে গেছেন তারা।

মেয়েটির বাবা-মায়ের দাবি, তাদের মেয়ে কথা শোনে না। স্কুল থেকেও ছিটকে পড়েছে সে। খাবার সময় ছাড়া নিজের ঘরের বাইরে বের হতে চায় না। তাদের মনে হতে থাকে মেয়েটি তার সম্ভাবনা নষ্ট করছে। অনেক চেষ্টা করেও পরিস্থিতির কোনও উন্নতি ঘটাতে না পেরে তারা তাকে নির্জন দ্বীপে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

একজন সারভাইবাল বিশেষজ্ঞের সঙ্গে আলোচনার পর তাকে নিয়েই মেয়েকে নিয়ে ওই নির্জন দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নেন বাবা-মা। এর মাধ্যমে মেয়ের সম্ভাবনাকে জাগিয়ে তুলতে কঠিন পরিস্থিতিতে ফেলতে চেয়েছেন তারা। তবে সেখানে যাওয়ার পরও টিকে থাকায় মনোযোগ দেওয়ার বদলে বাবা-মায়ের মনোযোগ অন্যদিকে থাকার সুযোগে জেলেদের কাছে সাহায্য চায় ১৩ বছরের মেয়েটি।

মেয়েটি জেলেদের বলেন, ‘এখানে দাঁড়াতে পারছি না। তারা এই নির্জন দ্বীপে আমাকে টিকে থাকতে বাধ্য করছে। আমাদের কাছে কেবল পানি ও বিস্কুট আছে। তারা আগুনও জ্বালাতে পারেনি। আপনারা আমাকে উপকূলে নিয়ে যাবেন?’

পুলিশ পৌঁছানোর পর প্রাথমিকভাবে বাবা-মা মেয়েকে নিয়ে উপকূলে ফিরতে অস্বীকৃতি জানান। তাদের দাবি প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে গেছেন তারা। সঙ্গে রয়েছে একজন সারভাইবাল বিশেষজ্ঞও।

ফলে মেয়েকে শিক্ষা দেওয়ার প্রক্রিয়া চালিয়ে যেতে চান তারা। বাবার দাবি, তার মেয়ে ইতোমধ্যেই জেলেদের সঙ্গে যোগাযোগ করার মতো উন্নতি করতে পেরেছে, অথচ এক সময় সে কোনও কথাই বলতে চাইতো না।

তবে শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে মেয়েকে নিয়ে নিজেদের বাড়িতে ফিরে যেতে হয়েছে ওই বাবা-মাকে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা