আন্তর্জাতিক

রাশিয়ায় মৃত্যুর রেকর্ড

আন্তর্জাতিক : একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে রাশিয়ায়। শনিবার (১০ জুলাই) দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ৭৫২ জন। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ।

রয়টার্স জানিয়েছে, শনিবার রাশিয়ায় করোনা আক্রান্ত হয়ে ৭৫২ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যুবরণ করলেন এক লাখ ৪২ হাজার ২৫৩ জন।

রাশিয়ার করোনাভাইরাস টাস্ক ফোর্স সূত্রে জানা যায়, একই দিনে দেশে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৮২ জন। এর মধ্যে শুধুমাত্র মস্কোতেই সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৬৯৪ জন। এর ফলে দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৫৮ হাজার ৩০০ জনে।

করোনায় সংক্রমণ এবং মৃত্যু বৃদ্ধি পেলেও ভ্যাকসিনের ওপর আস্থা নেই অনেক রুশ নাগরিকের। রাশিয়ার ১৪ কোটি ৬০ লাখ মানুষের মধ্যে মাত্র ১ কোটি ৮২ লাখ মানুষকে এখন পর্যন্ত করোনা টিকার আওতায় আনা হয়েছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা