আন্তর্জাতিক

আফগানিস্তানে বিস্ফোরণে চারজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে পৃথক দুটি বিস্ফোরণে চারজন নিহত হয়েছে। এতে আরও নয় জন আহত হয়। শনিবার (১০ জুলাই) রাজধানী কাবুল ও দক্ষিণের প্রদেশ কান্দাহারে পৃথক বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা সবাই আফগানিস্তানের বেসামরিক লোক। খবর তোলো নিউজের।

পুলিশ বলছে, শনিবার সকাল ৮ টার দিকে কাবুলে প্রথম বিস্ফোরণটি হয়। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

প্রায় একই সময়ে কান্দাহারের দামান জেলায় হয় অন্য আরেকটি বিস্ফোরণটি। যাতে নিহত হয়েছেন দুইজন। আহত হয়েছেন নারীসহ আরও পাঁচজন। এদের মধ্যে দুইজন পুলিশ সদস্য রয়েছেন।

বিস্ফোরণের পেছনে কারা দায়ী তা এখনও জানা যায়নি। তবে পুলিশ বলছে, মূলহোতাদের খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

এদিকে আফগানস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে আশরাফ ঘানি সরকারের মধ্যে হতাশা বেড়েছে। কারণ একের পর এক জেলা দখল করে নিচ্ছে তালেবান। আশরাফ ঘানি হলো মার্কিন সমর্থিত আফগান প্রেসিডেন্ট।

জেলাগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর সঙ্গে তালেবানদের তীব্র লড়াই চলছে। এতে আতঙ্ক বাড়ছে সাধারণ জনগণের মাঝে। এরই মধ্যে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘাতে নিহত হয়েছে বহু সাধারণ মানুষ। অনেকে চাচ্ছে যে কোনো একপক্ষের বিজয়ের মাধ্যমে এই লড়াইয়ের অবসান হোক।

সম্প্রতি আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তের দুই-তৃতীয়াংশের বেশি এলাকা দখলে নিয়েছে তালেবান। এছাড়া তালেবানের দাবি, তাদের নিয়ন্ত্রণে রয়েছে পুরো আফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকা।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারসহ তালেবানের আরও দুটি হামলায় যুক্তরাষ্ট্রে প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারায়। এই হামলার জন্য আল কায়দার প্রধান ওসামা বিন লাদেনকে দায়ী করা হয়। এরপর থেকে আফগানিস্তানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। ২০১১ সাল থেকে চলা যুদ্ধ-সংঘাতে এখন পর্যন্ত ৬৪ হাজারের বেশি আফগান সেনা ও পুলিশ নিহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৪০ হাজারের বেশি সাধারণ মানুষ। এছাড়া আরও প্রায় সাড়ে তিন হাজার বিদেশি সেনা নিহত হয়েছেন।

এ অবস্থায় সম্প্রতি আফগানিস্তান যুদ্ধে ইতি টানার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন, ৯/১১ হামলার দুই দশকপূর্তির আগেই আফগানিস্তান থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহার করা হবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা