আন্তর্জাতিক
আফগানিস্তানের

৮৫ শতাংশ এলাকা তালেবানদের দখলে!

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন ও ন্যাটোর সেনা প্রত্যাহারের মধ্যেই আফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকা দখলে নেওয়ার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী তালেবান।

শুক্রবার (৯ জুলাই) মস্কোয় তালেবান প্রতিনিধি দল জানায়, তারা আফগানিস্তানের ৩৯৮টি জেলার মধ্যে ২৫০টি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। যদিও এমন দাবিকে মিথ্যা প্রচারণা অ্যাখা দিয়েছে আফগান সরকার।

রাশিয়ার মস্কোয় কর্মকর্তাদের সঙ্গে তালেবান প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। রুশ সরকার তালেবানকে আলোচনার জন্য মস্কোতে আমন্ত্রণ জানায়। পরে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ ইসলাম মুজাহিদ বার্তা সংস্থা এএফপিকে এক সাক্ষাৎকারে বলেন, ইরানের সীমান্তবর্তী কালা শহর এখন আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণে’।

আফগান সরকার তালেবানের দাবি সরাসরি অস্বীকার না করলেও কৌশলগত শহরটি পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আরিয়ান এএফপিকে জানান, ‘কালা শহরে আমাদের সীমান্ত নিরাপত্তা ইউনিটসহ আফগান বাহিনী অবস্থান করছে। অবশ্যই আবারও আমাদের নিয়ন্ত্রণে আসবে’।

এদিকে মস্কোয় তালেবান প্রতিনিধি দলের সদস্য শাহাবুদ্দিন দেলওয়ার বলেন, 'আফগানিস্তানে যেন জঙ্গিগোষ্ঠী আইএস কোনওভাবে সক্রিয় না হতে পারে এ বিষয়ে আমরা পদক্ষেপ নিব। এছাড়া আমাদের ভূমি প্রতিবেশী দেশগুলোর জন্য ব্যবহার করবো না’।

তালেবান ও আফগান সরকারের বক্তব্যের কয়েক ঘণ্টা আগেই কথা বলেন, 'মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তানে মার্কিন সামরিক মিশন শেষ হচ্ছে। তবে কাবুলের পক্ষে পুরো দেশ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে নাও হতে পারে বলে ধারণা করছেন তিনি।

শুক্রবার রাশিয়ার তরফে বলা হয়েছে, আফগান-তাজিক সীমান্তের দুই-তৃতীয়াংশই নিয়ন্ত্রণ করছে তালেবান। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, আফগানিস্তানের সব পক্ষকেই ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে মস্কো।

এদিকে একের পর এক এলাকা দখলে ঠেকাতে তালেবানদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিচ্ছেন অনেক আফগান নারী।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা