আন্তর্জাতিক

কানাডায় তাপদাহ, পাঁচ দিনে ৫০০ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: গত পাঁচদিন ধরে প্রচুর তাপদাহ ভুগচ্ছে কানাডার সবেচেয়ে পশ্চিমাঞ্চলীয় প্রদেশ। এবার এই তাপদাহে প্রায় ‘পাঁচশ’ মানুষের মৃত্যুর কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রেকর্ড ভাঙা তাপমাত্রায় বয়স্কসহ দুর্বল মানুষদের জন্য তৈরি হয়েছে মারাত্মক উদ্বেগ।

ব্রিটিশ কলম্বিয়া রাজ্যের প্রধান মৃতদেহ পরীক্ষক লিসা লাপোয়িন্তে জানিয়েছেন গত শুক্রবার থেকে শুরু করে বুধবার বিকেল পর্যন্ত তারা ৪৮৬ জনের মৃত্যুর তথ্য পেয়েছেন। তার মতে এই হিসাব প্রাথমিক ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

‘হিট ডোম’-এর প্রভাবে কানাডার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ব্রিটিশ কলম্বিয়ার লিটন এলাকায় রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। কর্মকর্তারা বলছেন, এর ফলে দেশটির ৮৪ বছর পুরনো সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙে গেছে।

শুধু কানাডা নয়, তীব্র তাপপ্রবাহ দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলেও। বায়ুমণ্ডলে সাগরের উষ্ণ বায়ু আটকে পড়লে যে উচ্চ চাপ তৈরি হয় তাকে হিট ডোম বলা হয়।

কানাডার কর্মকর্তারা জানিয়েছেন পাঁচ দিনে ব্রিটিশ কলম্বিয়ায় সাধারণত ১৬৫ জনের মৃত্যু হয়। কিন্তু তাপপ্রবাহের কারণে তা ১৯৫ শতাংশ বেড়েছে। ব্রিটিশ কলম্বিয়া রাজ্যের প্রধান মৃতদেহ পরীক্ষক লিসা লাপোয়িন্তে বলেন, গত পাঁচ দিনে ব্রিটিশ কলম্বিয়ায় অভূতপূর্ব সংখ্যক মৃত্যুর কথা জানা গেছে।

তিনি বলেন, এর মধ্যে কী পরিমাণ তাপপ্রবাহের কারণে মারা গেছে তা নির্দিষ্ট করে বলা কঠিন হলেও ধারণা করা হচ্ছে যেসব মৃত্যুর তথ্য পাওয়া যাচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকেরই মৃত্যু হয়েছে তাপপ্রবাহের কারণে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই রেকর্ডভাঙা তাপমাত্রা প্রত্যক্ষ করতে হচ্ছে। ব্রিটিশ কলম্বিয়ার মধ্যাঞ্চলের শহর লাইটনে এই সপ্তাহে তিনবার রেকর্ড তাপমাত্রা শনাক্ত হয়েছে। গত মঙ্গলবার সেখানে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছায় ৪৯.৬ ডিগ্রি সেলসিয়াসে।

ইনভায়রনমেন্ট কানাডা জনসাধারণকে ঘরে থাকতে আর প্রচুর পানি পান করার পরামর্শ দিয়েছে। এছাড়া পরিবারের বয়স্কদের নিয়মিত খোঁজ খবর নেওয়ার তাগিদ দিয়েছে তারা।

মেট্রো ভ্যানকুভার পুলিশ গত মঙ্গলবার সন্ধ্যায় জানায় শুক্রবার তাপপ্রবাহ শুরুর পর কর্মকর্তারা অন্তত ৬৫টি আকস্মিক মৃত্যুর ঘটনায় সাড়া দিয়েছে। এছাড়া বৃহত্তর ভ্যানকুভার এলাকার বার্নাবি এবং সারে শহরেও বহু মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতদের অনেকেই বয়স্ক ব্যক্তি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা