আন্তর্জাতিক

নতুন বউকে কাঁধে নিয়ে উত্তাল নদী পারি

আন্তর্জাতিক ডেস্ক: মাত্রই বিয়ে করেছেন তিনি। সাথে রয়েছে নববধূ। ফিরতে হবে বাড়িতে। পথেই বাঁধল বিপত্তি। বাড়ি পৌঁছানোর আগে পার হতে হবে নদী। সেখানে নেই কোনো সেতু, ঘাটে নৌকা থাকলেও স্রোতের কারণে যেতে রাজি নন মাঝি। শেষে উপায় না পেয়ে নববধূকে কাঁধে তুলে নিয়ে উত্তাল নদী পার হলেন স্বামী নিজেই।

গত সোমবার (২৮ জুন) এমন ঘটনাই ঘটেছে ভারতের বিহারে।

বিয়ের আসরে নববধূর হাতে হাত রেখে একসঙ্গে চলার অঙ্গীকার করেছিলেন স্বামী। বিপদে আপদে একসঙ্গে থাকবেন, বলেছিলেন সে কথাও। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই যেন তেমন পরীক্ষা এসে গেল নবদম্পতির সামনে। সামনে খরস্রোতা নদী।

এমন পরিস্থিতিতে নববধূকে নিয়ে নদী পার হতে বিন্দুমাত্র ভাবলেন না বিহারের কিসানগঞ্জের লোহাগড়ের শিবকুমার সিং। নতুন বৌকে তুলে নিলেন কাঁধে। তারপর স্রোত ভেঙে এগোতে লাগলেন। লক্ষ্য, পার হওয়ার মতো জায়গা খুঁজে বের করা।

তখনও তার পরনে বিয়ের শেরোয়ানি। পায়ে নতুন জুতো। নতুন বউ সুনীতার পরনে বিয়ের লাল পোশাক। হাত বোঝাই চুড়ি ঝুনঝুন করছে চলার তালে তালে। তিনি আর বাধা দেবেন কী!

এই ভাবে চলতে চলতে অবশেষে মিলল নদীর সোঁতা। সেখানে চওড়া প্রায় এক কিলোমিটার। স্রোতও তুলনামূলক কম। সেই স্রোত ও পানি ঠেলে এক সময়ে তারা গিয়ে উঠলেন ওপারে, বাড়ির কাছে। হইহই করে উঠলেন পাড়ে দাঁড়িয়ে থাকা লোকজন।

অসাধ্য মনে হলেও নববধূকে কাঁধে করে নদী পার হয়ে বেজায় খুশি ২৬ বছরের যুবক শিবকুমার। নিজে অভিব্যক্তি জানাতে গিয়ে বলছিলেন, ‘লজ্জা লাগছিল। কিন্তু উপায় তো ছিল না। নদীর স্রোত বাড়ছে দেখে মাঝি না করে দিল। আমরা কি তা হলে নদী পেরিয়ে বাড়ি যাব না!’

বিহারের কিসানগঞ্জের বাসিন্দা শিবকুমার বিয়ে করতে গিয়েছিলেন নেপাল সীমান্তের কাছে সিংহীমারি গ্রামে। বিয়ের পরে সোমবার সকালে একুশ বছরের সুনীতাকে সঙ্গে নিয়ে বাড়ির পথে রওনা হন। এর মধ্যে উত্তরবঙ্গ জুড়ে শুরু হয়েছে বৃষ্টি।

স্থানীয়রা বলছেন, মেচি নদীর সঙ্গে যুক্ত কনকই নদী। মেচি এসেছে নেপাল থেকে, বয়ে গিয়েছে দুই দেশের মধ্যে সীমান্ত রেখা হয়ে। পাহাড়ের এই নদীতে হঠাৎই এ দিন স্রোত বেড়ে যায়। শিবকুমারেরার যখন বাড়ির উল্টো দিকের ঘাটে পৌঁছান, মাঝি জানিয়ে দেয়, এই স্রোতের মধ্যে নৌকা চালিয়ে যেতে পারবেন না তিনি। তার পরেই সদ্য বিবাহিত যুবক ঠিক করে ফেলেন, স্ত্রীকে কাঁধে নিয়েই নদী পার হবেন।

নদীর বিপদের কথা কিন্তু জানতেন শিবকুমার। তিনি বলেন, ‘কনকই নদীর গতিপ্রকৃতি ভাল না। কখন কী হবে, কেউ জানে না।’ তা হলে স্ত্রীকে কাঁধে নিলেন কেন? হাসছিলেন শিবকুমার। তার সঙ্গীরা তখন বলছেন, ‘ছেলে তো বিয়ের পরে প্রথম দিনই বাজিমাত করে দিল!’

সলজ্জ হাসি তখন সুনীতার মুখেও।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা