আন্তর্জাতিক

কানাডায় দুই গির্জায় আগুন

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার পশ্চিমাঞ্চলীয় আদিবাসী-অধ্যুষিত এলাকায় দুটি ক্যাথলিক গির্জায় শনিবার আগুন লাগার ঘটনা ঘটে। ব্রিটিশ কলাম্বিয়ায় ভোরে প্রথমে সেইন্ট অ্যান’স চার্চ, তারপর চোপাকা চার্চ আগুন লাগে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর বিবিসির।

কর্মকর্তারা বলছেন, গির্জার ভবন একেবারে ধ্বংস হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনাকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সোমবার (২৭ জুন) একই প্রদেশে আরো দুটি ক্যাথলিক গির্জা আগুনে পুড়ে ছাই হয়েছে। ওই দিন কানাডায় জাতীয় আদিবাসী দিবস পালিত হয়। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সার্জেন্ট জ্যাসন বায়ডা বলেন, আগের ও নতুন দুটি অগ্নিকাণ্ডের তদন্ত চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার বা কারো বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি।

এমন সময় গির্জাগুলোতে অগ্নিকাণ্ড ঘটছে যখন দেশটিতে খ্রিস্টীয় আবাসিক স্কুলগুলোতে প্রায় এক হাজার শিশুর দেহাবশেষ অচিহ্নিত কবর থেকে উদ্ধার করা হয়েছে। আদিবাসী গোষ্ঠীগুলোর পক্ষ থেকে কানাডাজুড়ে এমন কবর অনুসন্ধানের দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য, ১৮৬৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত দেড় লক্ষাধিক আদিবাসী শিশুকে সভ্য করে তোলার নামে পরিবার থেকে বিচ্ছিন্ন করে ১৩০টিরও বেশি খ্রিস্টীয় আবাসিক স্কুলে পাঠানো হয়। কানাডার সরকার ও ধর্মীয় কর্তৃপক্ষ (গির্জা) এসব স্কুল পরিচালনা করত। এসব শিশুদের নিজেদের ভাষা, সংস্কৃতি চর্চার অনুমতি ছিল না। অনেক শিশুই নির্যাতন ও নিপীড়নের শিকার হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা