অকার্যকর !
আন্তর্জাতিক

ডেল্টায় অকার্যকর চীনা টিকা!

আন্তর্জাতিক ডেস্ক : নভেল করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক ধরন ডেল্টার (সার্স-কোভ-২) বিরুদ্ধে চীনা টিকা তেমন কার্যকর নয়। তবে এই ভাইরাসটির অন্যান্য অভিযোজিত ধরন আলফা, বেটা, গ্যামা, কাপ্পা প্রভৃতির বিরুদ্ধে মানবদেহে কার্যকর প্রতিরোধী অ্যান্টিবডি গঠনে সক্ষম চীনের টিকাসমূহ।

চীনের জনস্বাস্থ্য গবেষক ও ওষুধ বিষয়ক চীনের শীর্ষ সরকারি নিয়ন্ত্রক সংস্থা চায়নিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সাবেক উপ পরিচালক ফেং জিজিয়ান এই তথ্য জানিয়েছেন। অবশ্য তিনি এটাও বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী না হলেও ডেল্টার বিরুদ্ধে কিছুটা সুরক্ষা দিতে পারে চীনের টিকাসমূহ।

বৃহস্পতিবার চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল চায়না সেন্ট্রাল টেলিভিশনকে একটি সাক্ষাৎকার দিয়েছেন জিজিয়ান। সেখানেই এ কথা বলেন তিনি। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাতে সাক্ষাৎকারে অপারগতা প্রকাশ করেছেন দেশটির অন্যতম শীর্ষ এই গবেষক।

ফেং জিজিয়ান জানান, চীনের সাতটি কোরোনা টিকার মধ্যে দুইটিকে শিগগির ‘অকার্যকর’ হিসেবে তালিকাভুক্ত করা হবে। কারণ এই টিকা দুইটি মানবদেহে যথেষ্ট পরিমাণ প্রতিরোধী শক্তি গড়ে তুলতে সক্ষম নয়। সাম্প্রতিক গবেষণায় তার প্রমাণ মিলেছে। তবে কোন দুই টিকাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে, তা জানাননি তিনি।

চীনের গুয়াংডং প্রদেশে ২১ মে থেকে ২১ জুন- এক মাসে ১৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তের ৮৫ শতাংশই ঘটেছে প্রদেশটির রাজধানী গুয়াংঝু শহরে। চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন আক্রান্ত এই রোগীদের অধিকাংশই ডেল্টায় আক্রান্ত।

এর আগে ২০২০ সালে ভারতে প্রথম শনাক্ত হয়েছিল করোনাভাইরাসের এই অভিযোজিত ধরনটি। প্রথমদিকে করোনার ভারতীয় ধরন হিসেবে উল্লেখ করা হলেও চলতি জুনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এটির নাম রাখে ডেল্টা।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা