আন্তর্জাতিক

এক টানা মোবাইলে কথা বললেই কর

আন্তর্জাতিক ডেস্ক : মোবাইল ফোনে এক টানা পাঁচ মিনিটেরও বেশি কথা বললে তার ওপর কর দিতে হবে। জাতীয় পরিষদের অধিবেশনে ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর বিতর্ক শেষে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন পাকিস্তানের অর্থমন্ত্রী শওকত তারিন।

ডেপুটি স্পিকার কাসিম সুরির সভাপতিত্বে এই অধিবেশনে রাজস্ব আদায়ের বিষয়ে দেশটির সিনেটর ও বিরোধী দলের আইন প্রণেতাদের সুপারিশের জবাবে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘মোবাইলে পাঁচ মিনিটের বেশি কথা বললে ৭৫ পয়সা বেশি হারে সম্পূরক শুল্ক দিতে হবে। তবে এসএমএস এবং মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের ওপর কোনো শুল্ক থাকছে না।’

দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খান ও মন্ত্রিসভা মোবাইলে কথা বলার ওপর বাড়তি সারচার্জ আরোপের বিপক্ষে থাকলেও অর্থমন্ত্রীর কাছ থেকে হঠাৎই এমন ঘোষণা এসেছে।

দেশটির সরকার তার উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৫ হাজার ৮০০ বিলিয়ন রুপি নির্ধারণ করেছে এবং মন্ত্রী জানান, তাদের নেয়া সুপারিশ কার্যকর হলে ১২ ধরনের বকেয়া কর থেকে মুক্তি পাবে সরকার।

শওকত তারিন জানান, জাতীয় রাজস্ব বোর্ডের হেনস্তার কারণে অনেক করদাতা তাদের রিটার্ন জমা দেয়া থেকে বিরত থাকেন। এক্ষেত্রে তিনি একটি নিরপেক্ষ তৃতীয় পক্ষের কাছে কর আদায়ের দায়িত্ব স্থানান্তরের কথা জানান।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা