আন্তর্জাতিক

ইসরাইলকে অবৈধ বসতি বন্ধ করতে হবে

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের রেজুলেশনকে উপেক্ষা করে ফিলিস্তিনের পূর্ব জেরুজালেম ও পশ্চিমতীরে অবৈধ বসতি স্থাপন অব্যাহত রেখেছে। এসব এলাকায় বসতি স্থাপনের প্রতিবাদ জানিয়ে তা দ্রুত বন্ধ করতে বলেছে জাতিসংঘ।

বৃহস্পতিবার (২৪ জুন) জাতিসংঘ ইসরাইলের প্রতি এ আহ্বান জানায়।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য বিশেষ সমন্বয়কারী টর ওয়েইনসল্যান্ড বলেন, এ ধরনের অবৈধ বসতিগুলোর ‘কোনো আইনি ভিত্তি নেই’। ২০১৬ সালের নিরাপত্তা পরিষদের রেজুলেশন বাস্তবায়নের কথা মনে করিয়ে দিয়ে তিনি এ দাবি জানান।

টর নিরাপত্তা পরিষদে বলেন, পশ্চিমতীর এবং পূর্ব জেরুজালেমে ইসরাইলি বসতি স্থাপন বন্ধ করতে হবে। কেননা, এ দুটি অঞ্চল ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রে অন্তর্ভুক্ত করতে চায়।

তিনি বলেন, ইসরাইলি বসতি স্থাপন জাতিসংঘের রেজুলেশন এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

জাতিসংঘ মহাসচিব গুতেরেস জানান, মার্চ থেকে জুনের মধ্যে গাজা, পশ্চিমতীর এবং পূর্ব জেরুজালেমে অনুষ্ঠিত অসংখ্য বিক্ষোভে হামলা চালিয়েছে ইসরাইলি বর্বর সেনাবাহিনী। তারা নির্বিচারে গ্রেফতার করেছে ফিলিস্তিনিদের। তারা গাজায় বিমান হামলা-বোমা হামলাও চালিয়েছে। এতে ২৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৪২ জন নারী এবং ৭৩ জন শিশু। আর আহত হয়েছেন ১০ হাজার ১৪৯ জন।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা