আন্তর্জাতিক

সিডনির বিভিন্ন এলাকায় লকডাউনের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ নগরী সিডনির মধ্যাঞ্চলীয় চারটি এলাকার বাসিন্দাদের এক সপ্তাহের জন্য বাড়িতে অবস্থান করার নির্দেশ জারি করা হয়েছে। দ্রুত সংক্রামক কোভিড-১৯ রোগের ডেল্টা ভ্যারিয়েন্ট ব্যাপকহারে ছড়িয়ে পড়ার লাগাম টেনে ধরতে শুক্রবারএমন নির্দেশ দেয়া হয়। খবর এএফপি’র।

খবরে বলা হয়, চলতি সপ্তাহে বেশ কয়েকজন করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এক্ষেত্রে সিডনি বিমান বন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইটের একজন ক্রূ’কে কোয়ারেন্টাইন হোটেলে নিয়ে যাওয়ার সময় একজন লিমোজিন চালক আক্রান্ত হয়েছে বলে জানা যায়।

ওই অঞ্চলে গুচ্ছ আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়ানোর পর শুক্রবার মধ্যরাত থেকে লকডাউনের এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উল্লেখ্য, কোভিড-১৯ রোগ নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে বিশ্বের অধিক সফল দেশ গুলোর মধ্যে অস্ট্রেলিয়া রয়েছে। দেশটিতে করোনাভাইরাসে এ পর্যন্ত মাত্র ৩০ হাজার মানুষ আক্রান্ত হয়েছে এবং ৯১০ জন প্রাণ হারিয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা