আন্তর্জাতিক

হজের অনুমতিপ্রাপ্তদের তালিকা দিবে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছর হজের অনুমতি পাওয়া ৬০ হাজার ব্যক্তির নাম প্রকাশ করার ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বরাতে আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার (২৫ জুন) তালিকা প্রকাশ করবে দেশটি।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, গত বুধবার নিবন্ধন বন্ধ হওয়ার আগে চলতি বছর হজ করার জন্য নির্ধারিত ইলেক্ট্রিক পোর্টালে সৌদির স্থানীয় ও দেশটিতে বসবাসরত প্রবাসীদের থেকে ৫ লাখ ৪০ হাজার আবেদন জমা পড়ে। তাদের মধ্য থেকে ৬০ হাজার ব্যক্তিকে বাছাই করা হয়েছে। চলতি বছর হজের জন্য নির্বাচিত হাজিরা দুপুর ১টা থেকে বুকিং এবং পছন্দের প্যাকেজ বেছে নিতে পারবেন।

করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতির কারণে সৌদি আরব চলতি বছর ৬০ হাজার জনকে হজের অনুমতি দেয়ার কথা ঘোষণা করেছিল। শর্ত ছিল- হজ করতে হলে সৌদি আরবের নাগরিক হতে হবে অথবা সে দেশে বসবাস করতে হবে।

হজ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে নিবন্ধিত হাজিদের মধ্যে ৫৯ শতাংশেই পুরুষ। তবে ৩১ থেকে ৪০ বছর বয়সীদের থেকে ৩৮ শতাংশ আবেদন জমা পড়েছে। আর ৬০ বা তারও বেশি বয়সীদের মধ্য থেকে আবেদন জমা পড়েছে দুই শতাংশ।

মন্ত্রণালয় আগেই জানিয়েছিল যে, ১৮ বছর থেকে ৬৫ বছর বয়সীদের মধ্যে যারা জটিল রোগে আক্রান্ত নয় এবং করোনাভাইরাসের টিকা নেয়া আছে, তারাই কেবল হজের সুযোগ পাবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা