আন্তর্জাতিক

পুতিনের সঙ্গে আলোচনায় বসবে না ইইউ

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠক হয়। এরপরই ফ্রান্স ও জার্মানি পুতিনের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহ দেখালে নাকচ করে দেয় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। খবর জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের।

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, দেড় সপ্তাহ আগে অনুষ্ঠিত জো বাইডেন ও ভ্লাদিমির পুতিনের বৈঠকে আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছিল। জেনেভায় সেই বৈঠকের পরই রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। তাদের সেই আগ্রহ প্রস্তাব আকারে ইউরোপীয় ইউনিয়নের কাছে পাঠিয়েছিলেন তারা। কিন্তু ২৭ দেশের সংস্থাটি ফরাসি ও জার্মান নেতার প্রস্তাব মেনে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়নি।

ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশের বক্তব্য, রাশিয়া যেভাবে রাজনীতি করছে, তাতে এখন দেশটিকে আলোচনায় ডাকলে ভুল বার্তা দেয়া হবে। বরং রাশিয়ার বিরুদ্ধে আরও কড়া মনোভাব নেয়া প্রয়োজন। এছাড়া নতুন করে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণার প্রক্রিয়াও শুরু হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন থেকে দেয়া বিবৃতিতে সংস্থাটির পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেলকে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করতে বলা হয়েছে।

এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের প্রয়োজনীয়তা নিয়ে মেরকেল বলেছিলেন, আলোচনাই সমস্যা সমাধানের একমাত্র পথ। বিতর্ক না বাড়িয়ে রাশিয়ার সঙ্গে বৈঠকে বসা উচিত।

অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁর যুক্তির ছিলো, ইউরোপ মহাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য রাশিয়ার সঙ্গে বিবাদ মিটিয়ে আলোচনায় বসা জরুরি। কিন্তু ইইউ এর অধিকাংশ রাষ্ট্রই তা মানতে চায়নি।

এর আগে ২০১৪ সালে রাশিয়ার সঙ্গে শেষবার আলোচনায় বসেছিল ইইউ। এরপর রাশিয়ার ক্রিমিয়া আক্রমণ নিয়ে পুতিনের সঙ্গে সংস্থাটির দূরত্ব তৈরি হয়। লাটভিয়ার প্রধানমন্ত্রী এদিনের বৈঠকে বলেছেন, ক্রেমলিন শুধুমাত্র ক্ষমতার রাজনীতি বোঝে। সুতরাং তাদের সঙ্গে আলোচনায় বসার অর্থ হয় না। বৈঠক করা মানে, ভুল বার্তা দেয়া। লিথুয়ানিয়াও একই কথা বলেছে বৈঠকে।

গত এক বছরে রাশিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের দূরত্ব আরও বেড়েছে। বিশেষত রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনিকে যেভাবে হত্যার চেষ্টা হয়েছিল এবং পরে যে ভাবে তাকে গ্রেফতার করা হয়েছে। তা নিয়ে ইইউয়ের সঙ্গে রাশিয়ার তীব্র বিতর্ক হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা