আন্তর্জাতিক

মাত্র ১ দিনে ১০ তলা বাড়ি নির্মাণ!

আন্তর্জাতিক ডেস্ক: একটি সুন্দর আকাশচুম্বী ভবন কিংবা অট্টালিকা তৈরিতে করতে একটু সময় লাগে। সেটা তৈরি হতে অনেক সময় বছরেও লেগে যায়। কিন্তু এবার চীনের চাংশা শহরের একটি নির্মাণ কোম্পানি সব হিসেব-নিকেশ উল্টে দিয়ে দ্রুত সময়ে ভবন নির্মাণের রেকর্ড গড়েছে।

চীনা কোম্পানি ব্রোড গ্রুপের অনেক উদ্যোগ রয়েছে দেশটিতে; তার মধ্যে অন্যতম একটি টেকসই উন্নয়ন। মাত্র একদিনের একটু বেশি সময়ে ১০ তলা একটি ভবন নির্মাণ করে করেছে কোম্পানিটি।

ব্রোড গ্রুপ বলছে, তারা ১০ তলা আবাসিক ভবন নির্মাণ করেছে মাত্র ২৮ ঘণ্টা ৪৫ মিনিট সময়ে। এই ভবন নির্মাণের একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে গেছে।

দুর্দান্ত গতিতে ভবন নির্মাণের রহস্য কী হতে পারে, নিশ্চয়ই সেটি ভাবছেন? চীনা এই কোম্পানি বলছে, বাড়িটির অবকাঠামো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আগেই তৈরি করা হয়েছিল।

অত্যাধুনিক কারখানায় মডেল অনুযায়ী তৈরি এই ভবনের বিভিন্ন অংশ যন্ত্রের সাহায্যে একটির সঙ্গে আরেকটি জুড়িয়ে দেওয়া হয়। কাঠামো আগে থেকে তৈরি থাকায় সময়ও বেচে যায়। যার ফলে মাত্র ২৮ ঘণ্টার মধ্যে ভবনটি দাঁড় করানো সম্ভব হয়।

পরে আবাসিক এই ভবনে পানি ও বৈদ্যুতিক সংযোগ স্থাপন করা হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, চীনের চাংশা শহরে মাত্র ২৮ ঘণ্টা ৪৫ মিনিট সময়ের মধ্যে ১০ তলা ওই আবাসিক ভবনটি তৈরি করতে সক্ষম হয় ব্রোড গ্রুপ।

ইউটিউবে ৪ মিনিট ৫২ সেকেন্ডের টাইমল্যাপস ভিডিওতে পুরো ভবন নির্মাণের দৃশ্য প্রকাশ করেছে ব্রোড গ্রুপ। ভবন নির্মাণের এই গতি দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। এই বাড়ির অভ্যন্তরীণ নকশার প্রশংসা করে টম রিটুসি নামের একজন বলেছেন, ভবন নির্মাণের শেষটি ছিল অত্যন্ত চমৎকার।

হানাটোমি নামের অপর একজন লিখেছেন, বাড়ি নির্মাণের ক্ষেত্রে এটি এক ধরনের বিপ্লব। আগেই তৈরি করে রাখা এ ধরনের বাড়ির অন্যতম সুবিধা হলো- প্রয়োজনে এর যে কোনও অংশ খুলে ফেলা যায়। ব্রোড গ্রুপ বলেছে, পূর্ব-নির্মিত বাড়ি অত্যন্ত মজবুত এবং ভূমিকম্প প্রতিরোধী।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা