আন্তর্জাতিক

ইরানের ১৩তম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ১৩তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাইয়েদ ইব্রাহিম রাইসি। প্রাথমিক ফলাফলের ভিত্তিতে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ইরানের যেকোনো নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল (শুক্রবার) ইরানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৯ ঘণ্টা ধরে দেশের জনগণ তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করার জন্য ভোটাধিকার প্রয়োগ করেন। খবর পার্সটুডের।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে- দুই কোটি ৮৬ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ পর্যন্ত শতকরা ৯০ ভাগের বেশি ভোট গণনা করা হয়েছে। তার ভিত্তিতে ইরানের স্বরাষ্ট্র উপমন্ত্রী জামাল ওর্ফ প্রাথমিকভাবে সাইয়েদ ইব্রাহিম রায়িসিকে বিজয়ী ঘোষণা করেন।

কাস্ট হওয়া ভোটের মধ্যে এক কোটি ৭৮ লাখ ভোট পেয়েছেন স্বতন্ত্র এ প্রার্থী। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছেন রক্ষণশীল প্রার্থী মোহসেন রেজায়ি। তিনি পেয়েছেন ৩৩ লাখ ভোট।

সংস্কারপন্থী জোটের প্রার্থী নাসের হেম্মাতি পেয়েছেন ২৪ লাখ ভোট। নির্বাচনের অপর প্রার্থী আমির হোসেন কাজিজাদে হাশেমি পেয়েছেন প্রায় ১০ লাখ ভোট।

আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার আগেই সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে অভিনন্দন জানান তার তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। প্রেসিডেন্ট হাসান রুহানিও নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন।

এদিকে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জনগণকে নির্বাচনের মূল বিজয়ী হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলেন, জীবিকা নির্বাহ সংক্রান্ত অভিযোগ, হতাশা সৃষ্টির অপতৎপতা এবং করোনা মহামারি ও ভোটগ্রহণের শুরুতে কিছু সমস্যা ছিল। এরপরও জনগণ ব্যাপকভাবে নির্বাচনে অংশ নিয়েছে। এসব বিষয় জনগণের দৃঢ় সংকল্পে প্রভাব ফেলতে পারেনি।

তিনি আরও আরও বলেন, গতকালের নির্বাচনের সবচেয়ে বড় বিজয়ী হলো ইরানি জাতি। এই জাতি আবারও শত্রুদের গণমাধ্যমের অপপ্রচার এবং হতাশা সৃষ্টির তৎপরতার মোকাবেলায় রাজনীতির ময়দানের প্রাণকেন্দ্রে নিজেদের উপস্থিতি প্রমাণ করেছে। তিনি ঐ বার্তায় আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নির্বাচনে বিজয়ী প্রার্থীদের প্রতি অভিনন্দন জানান। একইসঙ্গে তিনি বিজয়ীদের তাদের ওপর অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালনের আহ্বানও জানান।

এবারের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হিসেবে অনুমোদন পেয়েছিলেন সাত জন। তিনজন সরে দাঁড়ানোয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন চারজন। এদের মধ্যে সবচেয়ে আলোচিত প্রার্থী ছিলেন ইব্রাহিম রাইসি। নির্বাচনের প্রার্থী হওয়ার আগ পর্যন্ত ইব্রাহিম রায়িসি ২০১৯ সাল থেকে ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া দেশটির শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সমর্থনও পেয়েছিলেন তিনি। এর আগে ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাইসি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা