আন্তর্জাতিক

‘দেহব্যবসা’ চক্রের কবল থেকে দুই তরুণী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাড়ুতে একটি দেহব্যবসা চক্রের হাত থেকে দুই তরুণীকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন বাংলাদেশী। তাকে গৃহকর্মী থেকে ‘যৌনতায় বাধ্য’ করা হতো বলে দাবি করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

জানা গেছে, ২০ বছর বয়সী ওই তরুণী ঢাকার বাসিন্দা এবং তিনি ছয় মাস আগে অবৈধভাবে পশ্চিমবঙ্গে ঢুকেছিলেন বলে ভারতীয় পুলিশকে জানিয়েছেন।

এক পুলিশ কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে জানান, রফিক নামে এক ব্যক্তি ওই তরুণীকে বেঙ্গালুরু নিয়ে যায়, সেখানে তিনি (তরুণী) গৃহকর্মীর কাজ করেন। তিন মাস আগে আশিক নামে এক লোক তাকে ঘরের কাজের কথা বলে কইম্বাতরের গান্ধিপুরমে নিয়ে যায়।

পরে কেরালার পালাক্কাড় জেলার অজিতমোহন (৩২) এবং কর্ণাটকের বিজাপুরের মান্ধেশা (২৬) ওই তরুণীকে সর্বনামপট্টির একটি ভাড়া বাড়িতে নিয়ে যায় এবং যৌনতায় বাধ্য করে। সেখানে পালাক্কাড়ের আরেক নারীকেও একই কাজ করানো হতো।

গত বুধবার রাতে গোপন খবরের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায় স্থানীয় পুলিশ। এসময় অভিযুক্ত অজিতমোহন ও মান্ধেশাকে গ্রেফতার এবং ভুক্তভোগী দুই নারীকে উদ্ধার করে তারা।

প্রাথমিকভাবে পুলিশ বেআইনি পাচার (প্রতিরোধ) আইনে একটি মামলা দায়ের করেছে। দুই অভিযুক্তকে রিমান্ডে এবং উদ্ধার নারীদের পুলিশি আশ্রয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার তরুণীর সঙ্গে নাগরিকত্ব প্রমাণের মতো কোনো কাগজপত্র না থাকায় বিস্তারিত তথ্যের জন্য গত বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে সর্বনামপট্টি পুলিশ। এছাড়া অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে গত শুক্রবার তাকে চেন্নাইয়ের পুঝাল কারাগারে পাঠানো হয়েছে।

কথিত বাংলাদেশি এ তরুণীর তথ্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে। আর চক্রের সঙ্গে জড়িত রফিক ও আশিককে ধরতে দুটি বিশেষ দল গঠন করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা