আন্তর্জাতিক

ভারতের রাজধানীতে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এইমস) ভয়াবহ আগুন লেগেছে।

বুধবার (১৬ জুন) স্থানীয় রাত সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ড ঘটে।

দেশটির গণমাধ্যমগুলো বলছে, রাত সাড়ে ১০টার দিকে এইমসে আগুন লাগে। প্রতিষ্ঠানের কনভার্সন বিল্ডিংয়ে নবম তলার ফায়ার অ্যালার্ম বেজে উঠতেই আগুন লাগার ঘটনা সামনে আসে। দ্রুতগতিতে আগুন ছড়িয়ে পড়ায় ঘটনাস্থল থেকে ব্যাপক ধোঁয়া বের হতে থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট।

এইমসের আগুন লাগা ওই ভবনের নবম তলাটি মূলত একটি বহুমুখি গবেষণাগার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এখানে একটি অডিটোরিয়ামও রয়েছে, সেখানে শিক্ষানবিশ চিকিৎসকদের ক্লাস হয়।

এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। তাৎক্ষণিকভাবে জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও। এছাড়া অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনও নিশ্চিত নয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ধারণা, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও আগুন লাগার প্রকৃত কারণ জানতে আনুষ্ঠানিকভাবে তদন্ত করা হবে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা