আন্তর্জাতিক

পুরুষ ছাড়াই হজ করতে পারবেন সৌদি নারীরা

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি নারীদের জন্য আরও একটি সুখবর। এখন থেকে পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই তারা হজ করতে পারবেন। এর জন্য তাদের নিবন্ধিত হওয়ার অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্যমতে, এখন থেকে অন্য নারীদের সঙ্গে দলবদ্ধভাবে হজ করতে পারবেন নিবন্ধিত সৌদি নারীরা।

করোনাভাইরাস মহামারির কারণে গত বছরের মতো এবারও শুধু সৌদি আরবে বসবাসরত মুসলিমদেরই হজ করার অনুমতি দিচ্ছে দেশটি। তবে এতেও রয়েছে নানা বিধিনিষেধ।

সৌদি কর্তৃপক্ষের ঘোষণা অনুসারে, এ বছর সব মিলিয়ে ৬০ হাজার জনকে হজ করার অনুমতি দেয়া হবে। আগামী জুলাইয়ে শুরু হতে চলেছে এবারের হজ।

তবে এ বছর হজপ্রত্যাশীদের অবশ্যই টিকা নেয়া থাকতে হবে। যে অন্তত ১৪ দিন আগে কমপক্ষে এক ডোজ টিকা নিয়েছে অথবা করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠার পর টিকা নেয়া হয়েছে- শুধু এমন ব্যক্তিদেরই হজের অনুমতি দেবে সৌদি কর্তৃপক্ষ।

দিন দুয়েক আগেই সৌদির প্রাপ্তবয়স্ক নারীরা পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া একা বসবাসের অনুমতি পেয়েছেন। অর্থাৎ বিবাহিত, অবিবাহিত বা বিচ্ছেদ হওয়া যেকোনো সৌদি নারী চাইলে একাই পছন্দের বাড়িতে থাকতে পারবেন। এক্ষেত্রে প্রয়োজন হবে না স্বামী, বাবা ও অন্য কোনো পুরুষের অনুমতি।

সম্প্রতি সৌদি কর্তৃপক্ষ দেশটির শরিয়া আইনের আর্টিকেল ১৬৯ এর বি ধারাটি বাতিল করেছে, যেখানে লেখা ছিল বিবাহিত, অবিবাহিত ও বিচ্ছেদ হওয়া নারীদের পুরুষ অভিভাবকের অধীনে থাকতে হবে। তবে নতুন আইনে যেকোনো প্রাপ্তবয়স্ক নারীর আলাদা থাকার অধিকার দেয়া হয়েছে। এ নিয়ে পুরুষ অভিভাবক তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ করতে পারবেন না। কেবল ওই নারী কোনো অপরাধ করলেই তার বিরুদ্ধে অভিযোগ আনা যাবে।

দীর্ঘদিন ধরে সৌদি আরবের প্রচলিত নিয়ম ছিল, প্রত্যেক নারীকেই একজন পুরুষের অধীনে থাকতে হবে। যিনি হবেন তার স্বামী, ভাই, ছেলে, বাবা অথবা চাচা। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পরামর্শে দেশটি ভিশন-২০৩০ বাস্তবায়নে কাজ করছে। সেই লক্ষ্যে এসব বিধিনিষেধ তুলে দিচ্ছে সৌদি কর্তৃপক্ষ।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা