আন্তর্জাতিক

মাইন সরাচ্ছে ইঁদুর

আর্ন্তজাতিক ডেস্ক: শত্রুর লক্ষ্যগুলি ধ্বংস বা বিনষ্ট করার জন্য মাইন ব্যবহার করা হয়। এবার স্থল মাইন অপসারণে ইঁদুর ব্যবহার করছে কম্বোডিয়া। এ জন্য নতুন করে আরও ২০টি ইঁদুরকে নিয়োগ দেওয়া হয়েছে।

দেশটিতে নতুন পুরনো মিলিয়ে মোট ৪৮টি ইদুর স্থলমাইন খোঁজার কাজ করছে। এদের প্রশিক্ষণ দিচ্ছে তানজানিয়ার অ্যাপোপো নামের একটি সংগঠন।

সম্প্রতি স্বর্ণপদকজয়ী মাগাওয়াসহ বেশ কয়েকটি ইঁদুরকে অবসরে পাঠানোর পরই নতুন করে নিয়োগ দেওয়া হয়।

তানজানিয়া থেকে আমদানিকৃত এসব ইঁদুরের ঘ্রাণ শক্তি তীব্র হওয়ায় সহজেই মাইন শনাক্ত করতে পারে। ২০১৬ সাল থেকেই স্থল মাইন অপসারণে ইঁদুর ব্যবহার করে কম্বোডিয়া। এতে ব্যাপক সাফল্যও পেয়েছে দেশটি।

বিগত শতকে গৃহযুদ্ধ চলার সময় কম্বোডিয়ায় বিপুল পরিমাণ স্থল মাইন পুঁতে রাখা হয়। ১৯৭৯ সাল থেকে দেশটির স্থল মাইন বিস্ফোরণে নিহত হয়েছেন ৬৪ হাজারেরও বেশি মানুষ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা