আন্তর্জাতিক

ব্রিটিশ রানিকে দেখে আপ্লুত বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : গত শুক্রবার (১১ জুন) শুরু হয় তিনদিনের জি-৭ সম্মেলন। সম্মেলনের শেষদিন রোবরার উইন্ডসর ক্যাসেলে ৯৫ বছর বয়সী ব্রিটিশ রানি এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী মার্কিন ফার্স্ট লেডি জিল ট্রেসি বাইডেন। ব্রিটিশ রানিকে দেখে মায়ের কথা মনে পড়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন বাইডেন।

সাক্ষাৎ শেষে যুক্তরাজ্য ত্যাগ করার সময় বাইডেন সাংবাদিকদের বলেন, রানি এলিজাবেথ অত্যন্ত বিনয়ী। তারা একান্তে দীর্ঘ সময় আলাপ করেছেন। তিনি আমার কাছে অনেক কিছু জানতে চেয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আসন্ন বৈঠক নিয়ে জানতে চেয়েছে। শুনতে চেয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিষয়েও। তার সঙ্গে আলাপকালে আমার মায়ের কথা মনে পড়ে গেছে।

তিনি বলেন, সাক্ষাতের সময় তিনি একটি উজ্জ্বল গোলাপী রঙের পোশাক পরে আসেন। পরে তিনি আমাদেরকে সাদরে গ্রহণ করেন। গার্ড অব অনার দেয়া হয়। এসময় মার্কিন জাতীয় সংগীতও বাজানো হয়। পরে এক সঙ্গে চা পান করা হয়।

স্ত্রীসহ উইন্ডসর ক্যাসেলে রানি এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করা চতুর্থ মার্কিন প্রেসিডেন্ট হলেন বাইডেন। এর আগে ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প, ২০১৬ সালে বারাক ওবামা, ২০০৮ সালে জর্জ ডব্লিউ বুশ ফাস্র্ট লেডিসহ রানির সাথে তার বাসভবনে দেখা করেছেন। এছাড়া রানির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করা ১৩তম মার্কিন প্রেসিডেন্টও হলেন বাইডেন।

এ সাক্ষাতে রানি এলিজাবেথকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন জো বাইডেন। এর আগে ব্রিটিশ রানির সঙ্গে বাইডেনের প্রথম সাক্ষাৎ হয়েছিল ১৯৮২ সালে, যখন জো ছিলেন ডেলাওয়্যারের সিনেটর।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা