আন্তর্জাতিক

ড্রোনে পৌছে যাবে টিকা!

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সারা বিশ্বে এখন টালমাটাল অবস্থা। করোনায় বিপর্যস্ত পরিস্থিতির পাশাপাশি টিকার ঘাটতির কারণে বেশ সমালোচিত হয়েছে ভারত। এখন তাই টিকাকরণ প্রক্রিয়ায় গতি আনার জন্য বেশ তোরজোড় শুরু করেছে দেশটির সরকার।

দেশ জুড়ে টিকাকরণের লক্ষ্যে এবার ড্রোনের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় টিকা পাঠানোর পরিকল্পনা নেয়া হয়েছে। এজন্য আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছে দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী ২২ জুনের মধ্যে তা জমা দিতে বলা হয়েছে।

কীভাবে টিকাকরণে গতি আনা যায় তা নিয়ে যখন কথাবার্তা চলছিল তখন কানপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) থেকে জানানো হয়, ড্রোনের মাধ্যমে টিকা সরবরাহ সম্ভব।
এরপরেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে ভারতের কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের ভর্তুকিপ্রাপ্ত সংস্থা এইচএলএল ইনফ্রা টেক সার্ভিসেস লিমিটেড টিকা কেনার দায়িত্বে রয়েছে। পুরো বিষয়টির তদারকিতে রয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।

শুক্রবার তাদের পক্ষ থেকেই দরপত্র চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সবার আগে তেলঙ্গানায় ড্রোনের মাধ্যমে ঘরে ঘরে টিকা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেয়া হয়েছিল। তবে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে, রাজস্থানের বিকানের শহর থেকে এই প্রকল্প শুরু হবে।

তবে ড্রোন পরিচালনায় কিছু শর্তও বেঁধে দিয়েছে আইসিএমআর। বলা হয়েছে, কমপক্ষে ৪ কেজি পর্যন্ত ওজন বইতে সক্ষম হতে হবে ড্রোনগুলোকে। মাটি থেকে খাঁড়াভাবে এবং কমপক্ষে ১০০ মিটার উচ্চতায় উড়তে হবে।

যে জায়গা থেকে টিকা নিয়ে ড্রোনগুলোকে ওড়ানো হবে, টিকা সরবরাহ করে আবার সেখানেই ফেরত আসতে হবে। এছাড়া টিকা নিয়ে ড্রোনগুলো যাতে নিরাপদে মাটিতে নামে, জিপিএস-এর মাধ্যমে তার গতিবিধি নির্ভুল ভাবে নিয়ন্ত্রণ করা যায়, তাও নিশ্চিত করতে বলা হয়েছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা