আন্তর্জাতিক

অপরিষ্কার রাখায় মাথায় আবর্জনা ঢেলে দিলেন সাংসদ

আন্তর্জাতিক ডেস্ক: রাস্তায় পানির লাইন পরিষ্কার না রাখায় এক ব্যক্তির মাথায় ময়লা-আবর্জনা ঢেলে দেওয়ার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ব্যক্তিটি পেশায় একজন কন্ট্রাক্টর।

ময়লা পরিষ্কার করে ড্রেনের লাইন সচল না রাখার অভিযোগ এনে প্রকাশ্য রাস্তার ওপর জমে থাকা পানির ওপর তাকে বসিয়ে এই ‘শাস্তি’ দেওয়া হয়। চরম স্বেচ্ছাচারিতা মূলক এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাইয়ে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কয়েকদিনের টানা বৃষ্টিপাতে মুম্বাইয়ের নানা এলাকায় রাস্তার ওপর পানি জমে যায়। শহরের ড্রেনগুলো ময়লা-আবর্জনায় ভরে থাকায় সৃষ্টি হয় এই পরিস্থিতির।

উত্তর মুম্বাইয়ের স্থানীয় এক সাংসদ ড্রেনের ময়লা পরিষ্কারের জন্য দায়িত্বপ্রাপ্ত কন্ট্রাক্টরকে ডেকে রাস্তায় জমে থাকা পানির মধ্যে বসতে বাধ্য করেন এবং ঘটনাস্থলে উপস্থিত অন্যদেরকে তার মাথার ওপর আবর্জনা ফেলতে আদেশ দেন।

ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে ভুক্তভোগী ব্যক্তিকে হয়রানির এই ভিডিওটি ভাইরাল হয়েছে। অভিযুক্ত ওই সাংসদ বা এমএলএ’র নাম দিলীপ লান্ডে। শিব সেনা এই সাংসদ উত্তর মুম্বাইয়ের কান্দিভালি আসন থেকে নির্বাচিত হন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাংসদ দিলীপ লান্ডে-সহ আরও বেশ কয়েকজন রাস্তায় জমে থাকা পানির মধ্যে এক ব্যক্তিকে বসার আদেশ দেন। ওই ব্যক্তি কিছুটা বসতেই সাংসদের এক সহযোগী তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেন। এরপর সাংসদের নির্দেশনা অনুযায়ী দুই ব্যক্তিকে ভুক্তভোগীর মাথার ওপর ময়লা-আবর্জনা নিক্ষেপ করতে দেখা যায়।

অভিযুক্ত শিব সেনা সাংসদ দিলীপ লান্ডে

পরে দেওয়া এক বিবৃতিতে সাংসদ লান্ডে দাবি করেন, এই এলাকার রাস্তায় পানি জমাট বাঁধা থেকে রক্ষা করতে অনেকেই তাদের কর্তব্য পালন করেনি। তাই ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়েছে।

তিনি আর বলেন, ‘মানুষ আমাকে বিশ্বাস করেছে এবং নির্বাচনে ভোট দিয়ে জয় এনে দিয়েছে। তাই আমি আমার দায়িত্বপালন করতে এখানে এসেছি। পার্টির স্থানীয় প্রধান এবং শিব সৈনিকদের সঙ্গে নিয়ে আমি এখানে বন্ধ ড্রেন পরিষ্কার করতে এসেছি।’

সাংসদ লান্ডের দাবি, ‘এই কাজ ওই কন্ট্রাক্টরের করার কথা, কিন্তু সে এটা করেনি। যার কারণে ড্রেন পরিষ্কার করতে আমাকে এখানে আসতে হয়েছে।’

সূত্র: এনডিটিভি

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা