আন্তর্জাতিক

বড় ক্ষতি হয়ে গেল ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক: উত্তেজনার বশে নিজেদের অনেক বড় ক্ষতি করে ফেলেছে দখলদার রাষ্ট্র ইসরায়েল। এমনটাই বললেন, আমেরিকাভিত্তিক কনসালটেন্সি ফার্ম ‘জিওপলিটিক্যাল রিস্ক’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা জর্জিও ক্যাফিয়ারো।

তিনি বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর আগ্রাসন চালানোর জন্য ইসরাইলকে অনেক মূল্য দিতে বাধ্য করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

ইরানের টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে এসব কথা বলেন পারস্য উপসাগরীয় দেশ সম্পর্কিত এ বিশ্লেষক।

জর্জিও ক্যাফিয়ারো বলেন, সর্বশেষ গাজা-ইসরাইল যুদ্ধে হামাসের রকেট পুরো ইসরাইলকে বিপদের মুখে ফেলেছে। ফলে ইসরাইল নিশ্চল হয়ে পড়ে। অর্থনৈতিকভাবে এ পরিস্থিতি ইসরাইলের জন্য মোটেই টেকসই ছিল না। আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও হামাস ইসরাইলকে তার আগ্রাসনের জন্য বড় মূল্য দিতে বাধ্য করেছে।

তিনি বলেন, গত মাসে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের পর বহু আরব দেশ ও মুসলিম বিশ্ব থেকে যে প্রতিক্রিয়া এসেছে তা সমস্ত আরব সরকারকে একথা স্মরণ করিয়ে দিয়েছে যে, ফিলিস্তিনের অমিমাংসিত ইস্যু এখনো বহু আরবের হৃদয়ে গেঁথে আছে। তাদের মন থেকে ফিলিস্তিন ইস্যুকে হাল্কা করা কিংবা মুছে দেওয়া যাবে না।

ইসরাইল গত মাসে ফিলিস্তিনে যে রক্তপাত ঘটিয়েছে তার কারণে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কোর মতো অন্য আরব সরকারগুলো তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বভাবিক করবে না।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা