আন্তর্জাতিক

সংঘাতের ভয়ে পিছু হটল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের সঙ্গে ফের সংঘাত শুরু হতে পারে এমন আশঙ্কায় ইসরায়েলের কট্টর ডানপন্থী বেশ কয়েকটি গোষ্ঠী প্রাচীন নগরী জেরুজালেমে তাদের পূর্ব-পরিকল্পিত পদযাত্রা বাতিল করেছে।

গত মাসের ১১ দিনের ইসরায়েল-ফিলিস্তিন তীব্র সংঘাতের কারণে ইসরায়েলি পুলিশ পদযাত্রার অনুমতি না দেওয়ায় তা বাতিল করা হয়।

ইসরায়েলের ডানপন্থী গোষ্ঠীগুলো প্রাচীন নগরীর দামেস্ক গেইট এবং জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গনে পতাকা নিয়ে পদযাত্রার পরিকল্পনা করেছিল। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী বৃহস্পতিবার এই পদযাত্রা হওয়ার কথা ছিল।

কিন্তু গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস এই পদযাত্রা অনুষ্ঠিত হলে আবারও সংঘাত শুরু হতে পারে বলে সতর্ক করে দেওয়ার পর ইসরায়েলি কর্তৃপক্ষ তা বাতিল করেছে।

জেরুজালেমের আল-আকসা মসজিদ এবং শেখ জাররাহ বসতিতে গত ১০ মে এই পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কিন্তু ইসরায়েল-ফিলিস্তিন তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ায় শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়। শেখ জাররাহ থেকে বসতি স্থাপনকারী ফিলিস্তিনিদের অবৈধ উৎখাতের বিরুদ্ধে সেখানকার বাসিন্দারা আন্দোলন শুরু করলে তা সংঘর্ষে রূপ নেয়।

সেই সংঘাতে ইসরায়েলের প্রাণকেন্দ্র তেলআবিবেও রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় হামাস। ইসরায়েলেও পাল্টা গাজার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায়।

ইসরায়েল-ফিলিস্তিনের এই সংঘর্ষ গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করে। মিসরের মধ্যস্থতায় অস্ত্রবিরতির মাধ্যমে ১১ দিনের এই সংঘাতের অবসান ঘটে। কিন্তু ইসরায়েলের বেশ কয়েকটি শহরে আরব-ইহুদি সহিংসতা ছড়িয়ে পড়ে।

সোমবার ইসরায়েলি পুলিশ বলছে, প্রাচীন নগরী জেরুজালেমে আয়োজকদের পূর্ব-পরিকল্পিত আগামী বৃহস্পতিবারের পদযাত্রার অনুমতি দেওয়া হয়নি। তবে পদযাত্রার স্থানে পরিবর্তন এনে আবেদন করা হলে পুলিশ অনুমতির বিষয়টি বিবেচনা করবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা